কেমনে রইবোরে বন্ধু
কেমনে রইবোরে বন্ধু..
তোর বিচ্ছেদ জালা বুকে নিয়া
কেনো লালনরে ভালোবাসিয়া
মরলি কান্দিয়া কান্দিয়া।
যদি তুই শুনতি না পাখি
লালনের মন কাড়া গান
আইজ তুই আমার হইতি
আমি হইতাম তোর প্রাণ
যদি তুই শুনতি না পাখি
লালনের মন কাড়া গান
আইজ তুই আমার হইতি
আমি হইতাম তোর প্রাণ
সুখী হইয়া থাকতি আমারে জড়াইয়া
কেনো লালনরে ভালোবাসিয়া
মরলি কান্দিয়া কান্দিয়া।
গাছের নিছে বসত করলাম
তোর আরশি নগর গ্রামে
আশায় আশায় জীবন দিলাম
সপে তোর মনো কুকিলারে
গাছের নিছে বসত করলাম
তোর আরশি নগর গ্রামে
আশায় আশায় জীবন দিলাম
সপে তোর মনো কুকিলারে
তোর লালনের গান করবো সাধন
যদি ইহকালে তুই হস্ আমারই আপন
আহাজারি করিয়া চায় ''বাউলিয়া মন''
কেমনে রইবোরে বন্ধু
কেমনে রইবোরে বন্ধু
তোর বিচ্ছেদ জালা বুকে নিয়া
কেনো লালনরে ভালোবাসিয়া
মরলি কান্দিয়া কান্দিয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৯ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



