somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে যাচ্ছে...

১৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন কিছু লিখা হচ্ছে না, তাই আজ ভাবলাম কিছু একটা লিখি। পশ্চিমের জীবনে আমি এখন আগের চেয়ে অনেকটা মানিয়ে নিয়েছি। শুরুটা করি আমার নতুন আ্যপার্টমেন্ট নিয়ে। আমার নতুন আ্যপার্টমেন্টের অবস্হানটা বেশ চমৎকার, সামনে বিশাল খেলার মাঠ, আর একপাশে বিরাট ট্রেডিশান স্কয়ার, তার পাশেই একটা খোলা বাগানের মত জায়গা। আমার জানালা থেকে ট্রেডিশান আর বাগানের মত জায়গা দুটো্ই দেখা যায়। সব মিলিয়ে জায়গাটা বেশ চমৎকার। আ্যপার্টমেন্টের সামনে বেশ চমৎকার একটা বারান্দা। জায়গাটা এত সুন্দর যে দেখলেই মনটা ভাল হ্য়ে যায়। সব কিছুর পরও একটা জিনিসের বড় অভাব, জীবন না্ই কোনটাতেই, সব কেমন জানি মরা মরা। এত চমৎকার একটা জায়গা অথচ কোন মানুষ নাই তা দেখার জন্যে। এখানে সবাই খুব ব্যস্ত, ব্যস্ত আমিও, তাই সৌন্দর্য উপভোগ করার মত সময়টা প্রায়সই করা হয়ে ওঠে না।আমেরিকাতে বিউটি এর কোন অভাব নেই তবে তা উপভোগ করার মানুষের বড় অভাব।
ছুটির দিন গুলা কাটে খুব অদ্ভুত ভাবে, কিছুই করা হয়ে ওঠেনা। আসলে সপ্তাহের ক্লান্তি এত বেশী যে সপ্তাহ শেষে আর কিছুই করা হ্য় না। মাঝে মাঝে জানালায় বসে বসে জাবর কাটি, জাবর কাটি জীবনের ফেলে আসা অনেকটা পথ। উত্তাল সব দিন গুলোর কথা ভাবি। তপু ভাই মাঝে মাঝে জিঙ্গেস করত তুই কেন যাবি, আমি বলতাম ঘটনাডা কি একটু বুঝতে চাই। আসলে জীবনের কিছু উপলদ্ধি করার জন্যে বিদেশ যাওয়াটা জরুরী। অনেক চীরন্তন সত্য শুধু স্হান বদলের কারনে মিথ্যা হয়ে যায়, অনেক বিশ্বাস ভেঙে যায়, আরও অনেক কিছু। মানুষের সাথে কথা বলতেও আজকাল বড্ড ক্লান্ত লাগে, ইচ্ছে হয় না, এক ধরনের চাপা যন্ত্রনা হয়। মাঝে মধ্যে মনে হ্য় সব ছেরেছুরে চলে যাই, অনেক দুরে। যাওয়া হয় না, ফেরাও হয় না। এই সব ভাবতে ভাবতে ছুটির দিন গুলো চলে যায়, আমি আবার ছুটে চলি।
আজকে জানালায় বসে সূর্য অস্ত দেখতে দেখতে মনে হচ্ছিল, এটাত সেই একই সূর্য যা আমি শহীদ মিনার এ বসে দেখতাম, তবুও কেন এত অচেনা, এত দুরের মনে হ্য়। আসলে অনেক কিছুই এখন দুরের মনে হয়, নিজেকে মনে হ্য় বড় অচেনা। নিজেকে খুজে বেড়াই, খুজে বেড়াই নিজের হারান অতীত, এমন কোন মধুর হয়ত ছিল না, তবে অপরিচিতও ছিল না। আমি প্রতিনিয়তই নিজের কাছে অচেনা হয়ে যাচ্ছি, পুরোটাই যে স্হনের কারনে তা নয়, ক্ষানিকটা বয়সের কারনেও, আর বাকিটা সময়ের কারনে।
নদীর স্রোতের মত বয়ে যায় জীবন, আমিও ভেসে চলি অজানার উদ্দেশ্যে। আমার ভালই লাগে আমার এই জীবন, প্রতিদিন নতুন কিছু দেখছি, শিখছি। শুধু ক্লান্ত লাগে মাঝে মাঝে, এই যা! আমি অপেক্ষা করি, ক্লান্ত হই, আবার অপেক্ষা করি, আবার ক্লান্ত হই। মাঝে মধ্যে এই অপেক্ষা বড্ড ক্লান্তিকর মনে হয়, মাঝে মধ্যে মনে হয় এটাই জীবন, এরকমটাই তো হবার কথা ছিল, আমার বাবা, দাদা সবার বেলায় এরকমটাই হয়ত হয়েছিল, এটাই জীবন। আমি বেচে থাকি, আমি ভেসে চলি, আমি খুজেফিরি ... "জীবন"।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×