somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজা যায়, রাজা আসে!!!!

১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা বা যোগ্যতার চেয়ে বেশি ভাব দেখায় বা বাড়াবাড়ি করে, এবং পরে কোনো কারণে চুপসে যায় বা বাস্তবতা বুঝতে পারে, তখন এই কথাটি ব্যবহৃত হয়। একে সংক্ষেপে বললে বলতে হয়, "উচিত শিক্ষা পেয়েছে" বা "মাটিতে পা পড়েছে"।

আজ সংসদে দাড়িয়ে আমাদের পোধানমন্তী প্রদত্ত মূল বাণী হলো......... ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পোধানমন্তী যখন ''এতোকিছুর পরেও আম্লীগের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই'' শীর্ষক বয়ান দিচ্ছিলো তখন শিলং সালাউদ্দিনকে দেখলাম বোয়াল মাছের মতো হা করে বিরাট হাই তুলতে। হা করা ছবি না দিয়ে পরের ফ্রেমের ছবিটা দিলাম। এমনিতেই দেশটাকে খাওয়ার ধান্ধায় আছে, হা করা ছবি দেখতে ভয়ংকর লাগবে, কি বলেন!!!



মনে হয় অতিরিক্ত ব্যস্ততার চাপে তার ঘুম পাচ্ছে; ঘুম অবশ্য পাওয়ারই কথা এইসব অকামা কথা শোনার সময়ে। সে কি করবে তা তো 'র' থেকে তাকে অগ্রীম জানিয়েই দেয়া হয়েছে। শুধু শুধু এসব শুনে মুল্যবান সময় নষ্ট!!! হাসিনা পালানোর পর থেকে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীদের ক্রিয়াকর্মের বিস্তারিত বর্ণনা দিয়ে তারেক রহমান বলেছে.........সুতরাং, কথা একটাই। দেশে পতিত (রক্ষা যে পতিতা বলে নাই!!!!), বিতাড়িত, পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহুর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাড়াতে।

টু বি ভেরি অনেষ্ট, তারেকের বক্তৃতা ধৈর্য ধরে শোনা আমার জন্য আজাবের মতো। কারন তার ভোকাল ভ্যারাইটি বা প্রোসোডি (ভয়েসের উঠানামা, উচ্চারণ, বাচনভঙ্গি)........কোন কিছুই রাষ্ট্রনায়কোচিত না। একে তো আওয়ামী লীগের সাথে পিরিতি করে ক্ষমতায় এসেছে, তার উপরে অর্ধ-শিক্ষিত। তারপরেও তার মনের কথা অনুধাবন করার জন্য মাঝে মধ্যে এই অত্যাচার সহ্য করতে হয়। উপায় নাই। অর্ধ-শিক্ষিত বলায় তারেকের গুনমুগ্ধ ভক্তরা হয়তো খানিকটা আহত হবে, কিন্তু যখন বলবো সে একটা প্রতারকও বটে..........তখন তারা কি বলবে? এই তারেক মাত্র ছয় মাস আগে পাবলিক ফোরামে বলেছিল..........জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর। একবার বলে জুলাই সনদের বাস্তবায়ন করবে, আবার বাস্তবে কিছুই করে না। আর বিপদে পড়লে বলে, সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক হতে হবে। হালায় আসলে একটা নিম্নমানের প্রতারক!!!! একবার আর্মির লাঠির বাড়ি খেয়েও যার শিক্ষা হয় না, তার জন্য লানৎ!!!!

বেশ কয়েকদিন ধরে টুঙ্গিপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব আমরা সবাই দেখছি। যেন জঙ্গল সলিমপুরের মতো এটাও বাংলাদেশের একটা বিচ্ছিন্ন জনপদ!!! আজ দেখলাম নড়াইলে বিএনপির মিছিলে আম্লীগের হামলায় নিহত হয়েছে ২ জন..........অবশ্য শিলং সালাউদ্দিনের মতো বলতে হয়, দুই একজন মরলে কিছু হবেনা। এদের পরিবারকে সব ধরনের কার্ড দেয়ার জোর দাবী জানাইলাম। এনসিপির এমপির বাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনা আমরা দেখেছি। শর্ট সার্কিট - পরিত্যক্ত নেতার (শিলং সালাউদ্দিন) উদ্ভট বক্তব্যও আমরা শুনেছি। এবার ক্ষমতাসীন দলের সিটিং এমপির বাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনা দেখলাম। এই বিষয়ে শিলং সালাউদ্দিন কি বলেছে? জানি না। বর্তমানে কমপক্ষে ২৯টা জেলায় আম্লীগের মিটিং-মিছিল কিংবা সক্রিয় তৎপরতা দেখা যাচ্ছে। রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ; আর যেভাবে বাসে আগুন দেয়া শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে, লগি-বৈঠার কসরৎ দেখতে আমাদের খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। আশায় বুক বাধলাম!!!!

মাহমুদুজ্জামান বাবুর একটা গান ছিল না, রাজা যায়, রাজা আসে!!!! তার মতো করেই বলতে হয়, বাবা যায়, বাবা আসে। আম্লীগের সময়ে ছিল একটা বাবা.........দরবেশ বাবা। কিন্তু দেশ এখন পড়েছে দুই বাবার খপ্পড়ে। একটা কার্ড বাবা, আরেকটা সংবিধান বাবা। তবে যতো যাই বলেন, সবকিছু ছাপিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে আমার দুদু সাহেবকে খুবই মনে পড়ছে। উনি যদি দয়া করে গোপালগঞ্জের দিকে 'ইয়ে' তাক করে কিঞ্চিৎ মূত্র বিসর্জন করতেন, তাহলে এইসব জন্জাল নিশ্চিতভাবেই ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়তো; আমাদের এই ধরনের অরাজকতা আর দেখতে হতো না। তাছাড়া উনার থু থু'রও অনেক বরকত আছে বলে শুনেছি। অপরদিকে নিলোফার চৌধুরী মনি কোথায়? সে বলেছিলো বিএনপি যদি একটা ধাওয়া দেয়, অনেকের অস্তিত্ব থাকবে না। এইসব বীর-পুঙ্গবদের বক্তব্য শুনতে খুব ইচ্ছা করে আজকাল।

আরেকজন আছে আমানউল্লাহ আমান। এইটা নাকি একসময়ে ডাকসাইটে ছাত্রনেতা ছিল, তবে এইটারে আমার সব সময়েই ছাগল মনে হয়। সে বলেছে, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির আর ১১ দলের ইমানী দায়িত্ব হলো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তো তোরা কি করবিরে বলদ, হুক্কা খাবি? অথচ কয়েকদিন আগে সে-ই বলেছিল, এরা মীরজাফর, রাজাকার। এদের কোন ইমান নাই। এদের এই দেশে থাকার কোন অধিকার নাই। এদের পাকিস্তান চলে যাওয়া উচিত। ভালো কথা........তবে কথা হলো, যার বা যাদের ইমানই নাই, তাদের 'ইমানি দায়িত্ব' আসে কোথা থেকে? বিএনপির লোকজন যেই প্রলাপ এখন বকছে, ঠিক এমনটাই ঘটেছিল আওয়ামী লীগের পতনের আগে তাদের নেতাদের মধ্যে। লক্ষণ বিচার কি বলে?

বিএনপি যে একটা ব্যর্থ সরকার হবে এবং তাদের ব্যর্থতা যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে প্রধান ভূমিকা রাখবে, সেটা নির্বাচনের আগে-পরে বিভিন্ন পোষ্টে আমি সবিস্তারে ব্যাখ্যা করেছি বেশ অনেকবার। আরো বলেছিলাম, বিএনপি সরকারের এই পতন কার্যক্রমে ভূমিকা রাখবে বেশকিছু সিনিয়র নেতা, বিশেষ করে শিলং সালাউদ্দিন। আমার সেইসব পোষ্ট এবং মন্তব্য এই ব্লগেই আছে। তবে মাত্র নয় মাসের মাথায় এতো তাড়াতাড়ি যে এটার শুরু দেখতে হবে, তা কল্পনাও করি নাই।

সবশেষে ইতিহাসের দিকে ফিরে তাকাই। ইতিহাস কি বলে? বিএনপি কি সেই প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে শুরু করে প্রতিবারই আওয়ামী লীগকে পুনর্বাসনে ভূমিকা রেখেছে?

১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন সরকার বাকশাল গঠন করে দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের প্রেসিডেন্ট জিয়া ১৯৭৬ সালে 'রাজনৈতিক দল বিধি' (Political Parties Regulation - PPR) জারি করেন। এই বিধির আওতায় নিষিদ্ধ থাকা রাজনৈতিক দলগুলোকে পুনরায় রাজনীতি করার অনুমতি দেওয়া হয়, ফলে ১৯৭৬ সালের নভেম্বরে আওয়ামী লীগ আবারও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়া ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় জিয়াউর রহমানের সরকার কোনো বাধা দেয়নি।

১৯৮৬ সালে এরশাদের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বর্জন করলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অংশগ্রহণ করে এবং ''জাতীয় বেইমান'' আখ্যা পায়। ১৯৮৭-৮৮ সালে এরশাদবিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়। সমালোচকরা মনে করে, ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ যে বৈধতার সংকটে পড়েছিল, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যুক্ত হওয়ার ফলে তারা সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছিল।

১৯৯৪ সালে মাগুরা-২ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যুক্তিতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। এই সংসদেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং মাত্র ১১ দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া পদত্যাগ করেন। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর (১৯৭৫ সালের পর প্রথমবার) রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসে। এই নির্বাচনে হাসিনার জাতির কাছে ক্ষমা প্রার্থনা আর হিজাব-তসবিহ কারিশমা বিরাট ভূমিকা পালন করে; তবে তার চাইতেও বড় ভূমিকা পালন করে বিএনপির দলীয় বলদামি।

২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, প্রশাসনিক কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং ২০০৭ সালের ১/১১-এর রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হয়ে ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় ফিরে আসে। এছাড়া ১/১১-এর সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এবং পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে সংলাপের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিক বৈধতা বা সুযোগ করে দিয়েছিল বলেও কোনো কোনো মহল থেকে সমালোচনা করা হয়।

আর সর্বশেষ ২০২৪ সালের শেষ দিক থেকে শুরু করে ২০২৬ সালের নির্বাচন ও তৎপরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি) এবং জামায়াতে ইসলামীর নেতারা বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন যে, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়ে এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষার কথা বলে দলটিকে পরোক্ষভাবে 'পুনর্বাসন' করার সুযোগ দিচ্ছে। এই বিষয়ে কার্ড বাবার বেকুবী আর সংবিধান বাবার বিশেষায়িত কার্যক্রম বিশেষভাবে প্রনিধানযোগ্য। জাতি আরেকবার আওয়ামী পুনর্বাসনের পরিণাম দেখার জন্য তৈরী হচ্ছে!!!!

আরেকটা বিষয় মাথায় রাখেন........... কোনবারই বিএনপি সরকারের স্বাভাবিক বিদায় হয় নাই। সে আরেক ইতিহাস। সেইসকল ঐতিহাসিক বিস্তারিততে যাচ্ছি না, তবে আমি মোটামুটি নিশ্চিত যে এইবারও ইতিহাসের সেই পুনরাবৃত্তিই ঘটতে যাচ্ছে।


আমি জানি, অনেকেই ভয়ের চোটে আমার রাজনৈতিক পোষ্টে কোন আলোচনায় অংশ নেয় না, কারন আমার বাজে অভ্যাস হলো আমি শাসক দলের অত্যন্ত কড়া সমালোচনা করি। তবে পোষ্ট যে পড়ে তাতে কোন সন্দেহ নাই...........হে হে হে!!! এতেই মোগাম্বো খুশ!!!! সেই খুশিতে তাদের জন্য একটা ভিডিও দিলাম!!!! দেখে মজা নেন.......view this link। :P
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

বেতন স্কেল বেসরকারি প্রতিষ্ঠান

লিখেছেন raselabe, ১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫০

গার্মেন্টস কর্মীদের বেতন স্কেল নিয়ে তাদের দাবীর ব্যাপারে আমার কোন অভিযোগ বা অনুযোগ নাই। কারন দেশের সার্বিক বিবেচনায় তাদের বেতন খুবই নগন্য। তাই বেতন বৃদ্ধি একটি যৌক্তিক দাবী।

নিজের ঘাড়ে না... ...বাকিটুকু পড়ুন

আমাদের অপরিচিত বার্মাকে ব্রিটিশরা ভালভাবেই জানত

লিখেছেন শোভন শামস, ১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৩


হাব্বানিয়া লেক, ইরাক
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২সালের মার্চ মাসে মেজর জেনারেল স্লিম ইরাকের রাজধানী বাগদাদের কাছের হাব্বানিয়া লেকের থেকে সি প্লেনে করে ভারতে আসার জন্য রওয়ানা হন। সে সময় তিনি... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

মাইন্ড ডিকোড: মানুষের মনের অদৃশ্য ভাষা পাঠের মনস্তাত্ত্বিক বিজ্ঞান। জায়েদ হোসাইন লাকী।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৯

মানুষের শরীরের সবচেয়ে রহস্যময় অঙ্গটি মস্তিষ্ক, কিন্তু মানুষের সবচেয়ে দুর্বোধ্য জগৎটি তার মন। শরীরের ভাষা দেখা যায়, মুখের অভিব্যক্তি পড়া যায়, কণ্ঠস্বর শোনা যায়, এমনকি মানুষের আচরণেরও দৃশ্যমান ব্যাখ্যা পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×