
খুব বেশি প্রিয়তা রেখে যারা বলেছিলে "ভালো আছি"
যারা প্রতিশ্রুতি রেখে চলে যায়নি,
যারা হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে স্মৃতিময় হয়েছিল
তাদেরই জন্য
আলো ও উত্তাপের মঙ্গলবার্তা।
যারা ভালবাসার অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে
প্রিয়ময় হয়ে উঠেছিলে
প্রেম ও সংগীতে
সভ্যতার পথে পথে
তাদের জন্যই হৃদয়ের সবচেয়ে শুদ্ধতম স্পন্দন!
সতত, সহস্র শুভেচ্ছা ও শুভকামনা সব প্রিয় ব্লগারকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



