somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিলুনী
সব কিছুই প্রথমে দেখি ভাল লাগার দৃস্টি নিয়ে , অনুভব করি তার গুনাগুণে, সত্যটুকু করি গ্রহণ আর মিথ্যাটুকু বর্জন ।

পদকের লড়াইয়ে শুরু থেকেই যথারীতি যুক্তরাষ্ট্রের দাপট অলিম্পিক ২০১৬

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রাজিল সময় রবিবার রাত ১২টায় স্বর্ণ পদকের শেষ লড়াইটা ছিল পুরুষ ৪ল্প১০০ মিটার রিলের। শেষটায় বাজিতাম করে পদক তালিকায় চীনকে পেছনে ফেলে শীর্ষে ওঠে যায় যুক্তরাষ্ট্র। রাতের শেষ স্বর্ণ পদকটি জিতে ফেলপস বাহিনী। যার নায়ক তো জলদানব ফেলপসই। তবে অন্য তিন সতীর্থকেও খাটো করে দেখার সুযোগ নেই। দলীয় প্রতিদ্বন্দ্বিতার সাফল্যে কৃতিত্বের দাবিদার সবাই। তবে ফিনিশিংটা ছিল ফেলপসকে দিয়ে। আর এ কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি। রিলের এই স্বর্ণ পদক জয়ের মধ্যে দিয়ে মাইকেল ফেলপস শুরু করলেন তার অভীষ্ট লক্ষ্য অর্জনের মিশন। রিও হচ্ছে তার ক্যারিয়ারের শেষ অলিম্পিক। এমনিতেই ২২ পদক শোকেসে তুলে রেকর্ড বুকে নাম লিখে রেখেছেন এই আমেরিকান। সেটা আরও আলো ঝলমলে করে তুলতে জীবনের শেষ তকমাটা দেখাতেই মুখিয়ে আছেন রিওতে। যাত্রাটাও অসাধারণ। ফিনিশিং মার্ক স্পর্শ করার সঙ্গে সঙ্গে পানির মধ্যেই দু’হাতে জয়ের অনুভূতিটা তিনি প্রকাশ করলেন বেশ আবেগের মধ্যে। অন্যদিকে গ্যালারিতে মার্কিন দর্শকদের মুহুর্মুহু করতালি। উৎসবে মাতোয়ারা দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেল ফেলপসকে। তবে একটা বিষয় পরিষ্কার বয়স মানুষের জীবনের চাওয়া পাওয়ার বড় একটা ফ্যাক্টর। ৩১ বছর বয়সী ফেলপসকে দেখে সেটা আরও পরিষ্কার হলো। রিলের হিটে কোয়ালিফাই করার জন্য যুক্তরাষ্ট্র দলে ছিলেন না তিনি। দল অবধারিত কোয়ালিফাই করায় খেলছেন সরাসরি স্বর্ণ পদকের জন্য। খোদ মার্কিন সাংবাদিকরাই বলছিলেন, শক্তি জমিয়ে রাখতেই হিটে অংশ নেননি ফেলপস। কারণ বয়স, বিষয়টা ফেলপস নিজেও উপলব্ধি করেছিলেন। চোখের সামনে সাঁতারের এই মহাতারকা পানি থেকে ডাঙ্গায় ওঠার পর দেখা গেল শরীরের, হাতের মাংসপেশি আগের মতো নেই। অনেকটা ভাঁজ পড়েছে, সুঠামদেহী বুকের চামড়ার মধ্যেও কিছুটা খাঁজকাটা ভাঁজ, ঝুলে গেছে শক্ত-সবল পেশি। অর্থাৎ মুখম-লসহ সবকিছুতেই বার্ধক্যের ছাপ। ফেলপস নিজেও মানছেন বয়স হয়েছে। আর এ কারণেই ক্যারিয়ারের ইতি টানতে প্রস্তুত রিওতে।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×