চারিদিকে ঘোর অমাবস্যার অন্ধকার
হুতুম পেঁচার ভয়াতুর ডাক।
পথিক পথ হারিয়ে দিকবিদিক শূন্য
একটু আলোর সন্ধানে ডাগর
ডাগর চোখ।
হায়েনেরা রক্তাক্ত মুখে মানুষের
লাশ নিয়ে খেলায় মত্ত।
শঙ্খচিলের থাবায় মানুষের পিঞ্জর
ক্ষত-বিক্ষত
সমুদ্রের উত্তাল ঢেউয়ে মাঝি
মাল্লারা ডুবন্ত সৈনিক।
যাত্রীদের অন্তরে দাবানলের
অগ্নিশিখা সৃস্টি দৈনিক।
পিছিয়ে যাওয়ার পথ সেটাও পিচ্ছল
এগিয়ে যেতে হবে সেটাও পঙ্কিল।
শেষ লড়াই এর হুঙ্কার
যুদ্ধ বিজয়ের ঝংকার ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




