somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিভক্ত আত্মা
সময় অনেক কম, কাজ অনেক বেশি। সংবাদ মাধ্যমের চেয়ে উৎকৃষ্ট এই সিটিজেন জার্নালে অন্তত চটি লেখক মার্কা লোক নেই-আমি এতেই সুখ অনুভব করছি। লিখতে শুরু করেছি-লিখতে লিখতেই হয়তো একদিন ফুড়িয়ে যাবো। তারপরেও সকল মানুষের কল্যান কামনা করেই যাবো

ব্লগার হত্যা বনাম সরকার

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে আবারো নিলয় নীল নামে এক ব্লগারকে খুন করা হলো। প্রসংগ ক্রমে সরকারের ভূমিকা প্রশ্নবোধক। এ প্রসংগে ধর্ষন মামলা সংক্রান্ত একটি কৌতুক মনে পড়ে গেলো। “এক আদীবাসী নারী ধর্ষিত হয়েছে। সে যথারীতি মামলা করলো। মামলায় শুনানীর দিন আদালতে ভিকটিমকে ঘটনার বর্ণনা দিতে বলা হলো। ওই নারী তার ভাষায় বলতে লাগলেন-হামি যখন লাকড়ি কুড়াতে গেলাম, তখন গ্রামের মোড়লের ছেলে সেই জঙ্গলে বসেছিল। সে হামাকে ডাকলো। হামি কাছে গেলাম। তারপর সে হামাকে জড়িয়ে ধরলো-হামি মোড়লের বেঠাকে বললাম-এমন ইয়ারকি করছিস কেন বাফু। তারপর ভাবলাম দেখি মোড়লের বেঠা কি করে। সে হামাকে শুইয়ে দিলো, হামার কাপড় খুললো, তখন হামি বললাম-এঠা ক্যামন ইয়ারকি বাফু। মোড়লের বেঠা বললো-তোর সাথে ইয়ারকি করতে ভালোই লাকবেক। তারপর মোড়লের বেঠা হামার উপর উঠিয়া আমার ইজ্জত নাড়িতে লাগিল। হামাক সুরসুরি লাগলো বঠে-তবে ভাবলাম দেখি মোড়লের বেঠা কি করে। তারপর সে হামার ইজ্জত লইয়া লিল। এতে হামাকে ভালো লাগছিল-কিন্তু এখন সমস্যা হইয়া গেছে যে, হামার পেট ফুলিয়া গেছে “
ধর্মনিরেপক্ষ বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে সরকারের পথচলা। গত ৫ জানুয়ারি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ হয়েছে বটে-তারপরেও সরকারের লোকজন বলছে-সুষ্ঠভাবে ভোট হয়েছে, আর রাজনীতির খেলাতে বিরোধীদলের পরাজয় ঘটেছে। খুন, গুম, কৃষকের হয়রানি, মানুষের ভোগান্তি থাকা সত্ত্বেও সরকারের জিডিপি বাড়ছে বলে অর্থমন্ত্রী মহোদয় সহাস্যে ঘোষনা দিয়ে যাচ্ছেন। আর নির্লজ্জ পাবলিক সেই ১৭৫৭ সাল থেকেই দেখে আসছে-সরকারগুলো এতো ইয়ারকি কেনহে করছে, দেখি এইবার মোড়লরা কি করে। অবশেষে বাংলার দামাল ছেলেরা ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করলো। নিজেরাই নিজেদের ভূমি রক্ষা করবে এই প্রত্যাশায়। ১৯৭১ সালেও রাজাকার আলবদররা দেশের বিরুদ্ধে অবস্থান নিলো। দেশ স্বাধীনের পরে তাদের ক্ষমা করলেন মোড়ল সাহেব-দেখতে চাইলেন, দেখি এরা আর কি করে। তারপরে যুগে যুগে রাজাকার আলবদরের দোসররা গাড়ীতে পতাকা ব্যবহার করতে লাগলো। মোড়লরা আর পাবলিক ভাবলো-এরা এখনো ইয়ারকি করছে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে।
মৌলবাদের উত্থান ঘটছে দ্রুত। তারা অনেকবার তাদের অস্তীত্ব জানান দিয়ে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারপরেও সরকার মনে করছেন-দেখি ওরা আর কি করে।
প্রগতিশীলদের একের পর এক হত্যা করা হচ্ছে। রাজীব, অভিজিত, অনন্ত নিলয় নীল সহ অসংখ্য মুক্তমনা ব্লগারকে খুন করছে ওরা নির্দ্বিধায়। সরকার চুপ রয়েছেন। মাত্র ৯ মাসে রাজাকার আলবদরের বাহীনি ৩০ লাখ মানুষকে খুন করেছে, ২ লাখ নারীর সম্ভ্রম কেড়ে নিয়েছে-তারপরেও সরকারের শম্বুক গতি যুদ্ধাপরাধের বিচারকে তড়ান্বিত করতে পারেনি। বছরের পর বছর ঝুলে আছে বিচার। সবই যেন ক্ষমতায় টিকে থাকার অপকৌশল।
হুমায়ুন আজাদ সাহেবকে কুপিয়ে খুন করা হলো-ব্যাপক শোক বিবৃতি দিলেন সরকার পক্ষীয় লোকজন-কিন্তু খুনীরা কি ধরা পড়েছে ? সরকারের সদিচ্ছা আমাদের মর্মাহত করেছে।
অনন্ত হত্যাকান্ডের পরে কঠোর সমালোচনা করে লিখতে লাগলাম। আমার ভাগ্যেও জুটলো হুমকি আর মৌলানাদের অনুসরন। নাস্তিক বলতেও ছাড়লো না ওরা। অত:পর স্ত্রী-সন্তান-আমি তিনদিকে বসবাস করতে লাগলাম। আমাকে অনুসরন করা ওরা ছাড়েনি। গ্রামে এসে আশ্রয় নিলাম-ওরা ল্যাপটপ চুরি করে নিয়ে গেলো। ল্যাপটপে এসব উগ্রপন্থী সম্পর্কে যতরকম তথ্য ছিল-তা ভিওআইপি ফোন নম্বর থেকে আমাকে একেকজন জানান দিয়েছে। সোজা কথায় বলে দিয়েছে-আমার অবস্থানের কথা তারা জানে। এর চেয়ে বেশি লেখালেখি করার চেষ্টা করলে, চাপাতি আমার গর্দানেও আঘাত হানবে।
সরকারের উচ্চ মহলে বিষয়টি জানেন। নিরাপত্তার কথা নাইবা বললাম। পালিয়ে বেচে আছি। আর যারা পালাচ্ছেন না, তারা খুন হচ্ছেন একের পর এক। সরকার শুধুই দেখছেন-আর ভাবছেন, দেখি আর কি হয়?
বাংলাদেশে জেএমবি, হরকাতুল জিহাদ, সম্প্রতি আইএসআইএস, আনসারুল্লাহ বাংলা টিম সহ শত শত মৌলবাদ সংগঠন প্রতিষ্ঠা পেয়েছেও। কওমী মাদ্রাসা সম্পর্কে সরকার জানলেও ততটা সজাগ নন। জঙ্গী আর উগ্রবাদ দমনের পরিবর্তে প্রগতিশীল নিধন আর দমনে সরকার সংশ্লিষ্টরা বেশ মনযোগি হয়েছেন। বংশ পরস্পরায় রাজনীতিবীদরা নিজেদের পরিবার পরিজনদের কথাই ভাবছেন। দেশ নিয়ে ভাবনার কিছু রয়েছে এটা আওয়ামীলীগ বিএনপি কেউ ভাবছেন না। নিষ্পেষিত মানুষ, ধর্মীয় গোড়ামী, কু-সংষ্কারের বিরুদ্ধে একদল প্রগতিশীল দিনরাত এক করে ফেলছেন-কারন দেশ স্বাধীন হলেও এখনো আমরা পরাধীন। মৌলবাদের অস্তীত্ব দেশকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।
আর কত প্রাণ গেলে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। নাকি সরকার মৌলবাদের সাথে আতাত করেছে ?
দেশের ব্লগাররা তো দেশকে ভালোবেসে মানুষকে সচেতন করছে মাত্র। দেশে এত মৌলবাদী আর জঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে, সেখানে সরকার কি পারেন না-ব্লগারদের নিরাপত্তার বিষয়টি ভাবতে ?
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×