somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতের মিলে বাহবা আর অমিলে রটিবে কুৎসা!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন যাবত ফেইসবুক থেকে শুরু প্রতিটা যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা।
সমালোচনার কেন্দ্রবিন্দু যখন মাশরাফি তখন নিজের মতামত টাও না জানিয়ে পারলাম না।
.
২০১৩ সালে মাশরাফি ভাইর সাথে নড়াইলে দেখা করার সুযোগ হয়েছিল। আমি তখন নড়াইলে ছিলাম।
মাশরাফি ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিজেকে ধন্য মনে করেছিলা।
তার কথাতেই বুঝেছি তখন তিনি কতটা উদার ও ভাল মানুষের অধিকারী।
দেশের ভিতর ও বাহিরে কোটি ভক্তদের ভালবাসা অর্জনে তিনি সক্ষম।
দেশের জন্য এক মাশরাফি কি দিয়েছে তা সকলেরই জানা।
নিজের কথা ভেবে নয় দেশের কথা ভেবেই ক্রিকেট মাঠে লড়ে গেছে বাঘের মতো। কোন বাধাবিপত্তি থাকে আটকে রাখতে পারেনি।
.
দেশের রাজনীতিতে যখন ১০০ টাকার বাজেটে ২০ টাকার কাজ দেখিয়ে বাকী ৮০ টাকাই পকেটে ঢুকছে তখন মাশরাফির মতো ব্যক্তিই প্রয়োজন দেশের স্বার্থে জন কল্যানে।
.
হ্যাঁ এটা ঠিক মাশরাফি ২০১৯ বিশ্বকাপ খেলে তারপর রাজনীতিতে আসলে ভাল হতো কিন্তু এতে কী মাশরাফি এখনকার মতো জনপ্রিয়তা পেতেন?
অবশ্যই না!
কারন আমরা স্বার্থ শেষে কেউ কাউকে চিনিনা।
যেমন স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ যখন প্রাণ দিলো তখন আমরা হাতে গুনে ৪-৫ জনকে মনে রেখেছি আর বাকীদের শুধু মাটির নিচেই নয় মনের কবরেও কবর দিয়েছি।
.
দুঃখিত সবাইকে মনে রাখি!
তবে সেটা বছরে এক বা দুইবার ফুল দিয়ে শ্রদ্ধা জানাই কিন্তু আফসোস এটার মধ্যেও আছে স্বার্থ আর সেই স্বার্থ হলো নিজেকে দেশপ্রেমিক বলে প্রচার করা।
যখন আমাদের জাতীর এমন দূরঅবস্থা তখন মাশরাফির সিদ্ধান্তকে সঠিক বলে মনে করি। হ্যাঁ আজ মাশরাফি কে আপনার অপছন্দ হবে কেননা সে আপনার বিপক্ষ দলে যোগ দিয়েছে কেননা আপনিতো শুধু প্রতীকেই বিশ্বাসী হতে চান ভাল মানুষে নন।
আর যদি সেটাই হয় তবে বলবো আপনি চাননা এ দেশ নোংরা রাজনীতি থেকে বেড়িয়ে আসুক আর ফিরে পাক তার পূর্ণ স্বাধীনতা ।
রাজনীতিতে গরুছাগলের বদলে মাশরাফির মতো মানুষকে স্বাগতম জানাই।
আরেকটি প্রশ্ন করতে পারেন সেটা হলো মাশরাফি বাংলাদেশের রাজনীতি বিষয়ে সব জেনেও কেনো নৌকায় যোগ দিলো?
সে কী পারতো না নতুন করে একটা দল সাজাতে?
উত্তরঃ বাংলাদেশের মানুষ আবে। তারা কখনোই ধান আর নৌকা ছাড়া অন্যকিছুকে প্রাধান্য দিবেনা। সুতরাং এই দুইটা দলের যে কোন একটা তাকে গ্রহণ করতে হবে তাই হয়তো তিনি এই দুইটা অপশন থেকে একটা অপশন নিয়েছেন। যদি এর মধ্যে থেকে সে জাতীর উন্নয়নে আরও অবদান রাখতে চায় তবে আপনার বা আমার কোন ক্ষতি আছে কী?
যদি না থাকে তবে যে মানুষ তার জীবন বাজি রেখে এতো দিন এতো আনন্দ দিলো সেই মানুষের প্রতি কেনো আজ এতো অভিযোগ? কেনপ এতো অভিমান?
আসুন নিজেকে আগে বদলাতে শিখি দেখবেন গোটা দেশই বদলে যাবে।

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×