হো হো করে জানালা দিয়ে শীতের হাওয়া ঘরে ঢুকছে । পর্দা গুলো দুলছে অবিরত । চাঁদনী রাত । সামনে জবা ফুলের গাছ । কোয়াশা ভেজা ঘাস । পীচ কালো অজগরের মতো এঁকেবেকে যাওয়া গ্রামের রাস্তা । তোমাকে সাথে নিয়ে কভু হাটা হয়নি কুয়াশার রাত, অনুভূতি কেমন হবে কল্পবিলাসী হলে আঁকতে পারব কিন্তু চাইছি না; থাকুক কিছু অনুভূতি অকল্পিত থাকুক ! এই লক্ষ যোজন দূরে থাকা ভালবাসা গুলো না হয় হারিয়ে যাক নিকোটিন পুড়া ধোঁয়ার ছায়া পথে ।
আচ্ছা তোমার কি কখনো কাক ডাকা ভোরে আচমকা ঘুম ভেঙ্গেছে ? কখনো কি বারান্দায় দাড়িয়ে অবাক হয়েছো শিউলির চাদর দেখে ? যদি আমি তোমার ঘুম ভাঙ্গিয়ে দেই ; রাগ করবে নাকি মুচকি হেসে বলবে, '' ভালোবাসি, ভালোবাসি ।'' ছুটকির কথাটাই বুঝি সত্যি; আচ্ছা তোমার ও কি মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি ?
শালিকের কিচির-মিচিরে চৈতন্য ফিরে এলে শিউলি কুড়াবো । মালা হবে গো, মালা । ভালবাসার গলে মালা জড়িয়ে , খুপায় জবা গুঁজে, লাল পেড়ে সাদা কাপড়ে তুমি মৃদুভাবে দরজা খুলবে । শালিকের ঘুম ভাঙ্গা তন্দ্রায় তুমি ডেকে আমায় উঠুনে নিয়ে যাবে । লজ্জাবতী মোরে যাবে ভালবাসার । হাতের আঙ্গুলের ভাজ যখন ভরে যাবে, আমরা বেরুবো প্রকৃতির ঘুম ভাঙ্গাতে ।
সহসা ধুম্র শলাকার উত্তাপে ভালবাসা আমার উবে যায় । ডানা ঝাপ্টিয়ে নিশীপাখি জানান দেয় ভোর হতে আরো কিছুটা সময় বাকি আছে । হৃদয় পুড়া আগুনে জ্বালাই আরেকটা ধুম্র শলাকা । কল্পনার রাজ্যে নামে আরেকটা চাঁদনী রাত । আমার বেঁচে থাকার খোরাক জোগাতে । বেঁচে আছি, হ্যাঁ বেঁচেই তো আছি । এই তো হৃৎপিণ্ড লাফাচ্ছে । কিন্তু আজকাল আর ঢিপঢিপ শব্দটা শুনতে পাইনা । শ্বাস চলছে, এটাই বা কম কিসে ?
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।