এসো, এসো হে প্রণয়া !
এসো এ সাঁঝের মায়া হয়ে,
ঝরো চন্দ্রিমা হয়ে এ ভাঙ্গা ঘরে
ভালোবাসার স্পর্শ গায়ে মেখে ।
এসো, এসো হে প্রণয়া !
এসো এ আঁধারের জোনাকি হয়ে,
হাসো আমার ভাঙ্গা হৃদয়ে
কষ্টের কাঁচ ভাঙ্গা শব্দ হয়ে ।
এসো, এসো হে প্রণয়া !
শারদ প্রভাতে লাল পেড়ে শাড়ির আঁচল হয়ে,
শিউলি মাড়ানো মৃদু পায়ে এসো
আমার রক্ত জবার স্নিগ্ধতা হয়ে ।
এসো, এসো হে প্রণয়া !
এসো আমার পঙ্কিমাক্ত পদ্ম হয়ে,
কাজল দিঘির সচ্ছ জলে
স্মৃতির ব্যাঙ হয়ে ঝুপ-ঝুপ শব্দ হয়ে ।
এসো, এসো হে প্রণয়া !
এসো ঝরা পাতার সুর হয়ে,
উদাস দুপুরে দখিণা বাতাস চড়ে
তোমার চুলে দুষ্টমির ছলে ।
এসো, এসো হে প্রণয়া !
মন খারাপের একলা বিকেল হয়ে,
চিলেকোঠার চুড়ই ভাতি হয়ে
গালের ঐ টুল পরা হাসির মাঝে ।
এসো, এসো হে প্রণয়া !
বিষণ্ণ রাতে প্রণয়ের বাঁশি হয়ে,
এসো রূপবতী রূপের ছলে
বন্দী কর আমায় তোমার হৃদি মাঝে ।
এসো, এসো হে প্রণয়া !
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।