'' আমি ও অন্ধকার ''
______________
- দেখ আমি জেগে উঠেছি ।
- -আচ্ছা, তুমি কি কখনো ঘুমিয়ে ছিলে ?
- দেখ আজ আমার ফুসফুস কেমন বায়ু পূর্ণ ।
- -মনে পড়ে কি শেষ কবে খোলা হাওয়ায় হেঁটে ছিলে ?
- দেখ আজ আমার কথা গুলো কেমন ছন্দময় হয়ে উঠছে ।
- যা বলছ তার কি কোন অর্থ আছে ? তা শুধুই প্রলাপ নয় কি ?
ভগ্ন দেয়ালের আবার ফাঙ্গাসের ভয় কিসের !
- জানো, আজ আমি চোখ খুলি । কিন্তু কিছু দেখতে পাই না ।
- হৃদি মাঝে অবশিষ্ট কিছু আশা রেখেছ কি দেখার মত ?
- জানো, অনেক কিছু আজ জানার ইচ্ছে হয় । কিন্তু কাছে টেনে শেখাবার আজ আর কেউ নেই ।
- পৃথিবীটা অনেক রঙ্গিন । চারিপাশে ছড়ানো ছিটানো অনেক রঙ্গের বাহার । কখনো কি গিয়েছ সে রঙ গুলো ছুয়ে দেখতে ?
অত্যাচারিত হৃদয়ের অনুভূতি গুলো মৃত হয়ে থাকে ।
- আজ খুব ইচ্ছে করে একবার ছাঁদে গিয়ে দুহাতে আকাশটাকে আলিঙ্গন করতে । কিন্তু জান ? সিরি গুলো না কেমন যেন পাহাড়ের মত উঁচু মনে হয় ।
- যাক ! তাহলে ভুলেই গেলে, '' কষ্টের শেকড়টা যত তেঁতো তার ফলটা তত মিষ্টি '' ।
- আমার না আজকাল খুব ইচ্ছে হয় পরিবারের সবার সাথে চায়ের টেবিলে বসতে । কিন্তু দেখ, ওরা না আর আমার দরজাটা খুলেই না ।
- একসময় তো আমাকেই তুমি সবচেয়ে আপন করে নিয়েছিলে । তবে আজ এতো ন্যাকামো কিসের ?
ভাল লাগার মুহূর্ত গুলো যখন ফুরিয়ে যায় । তখন শূন্যতার হাত ধরে খারাপ লাগার মুহূর্ত গুলোর আগমন ঘটে ।
- হে আমার প্রিয় সঙ্গী আজ তোমার জয় হল । আজ আমায় গ্রাস করো তোমার সমস্তটাকে দিয়ে । পূর্ণ করো তোমার শত যুগের অতৃপ্ত বাসনাকে । তবে শেষ বিদায় লগ্নে ওদের বলে দিয়ো , '' তুমি যতটা আমায় গ্রাস করেছ তোমার কাছে টেনে । যদি তার অর্ধেকটাও ওরা আমায় কাছে টেনে নিত । আজ হয়তুবা আমি আবার ডানা মেলার সাহস পেতাম। আমার স্বপ্ন গুলো উড়ার জন্য ডানা মেলতে পাড়ত ।
- তবে আর দেরি কেন আসো হে আগুন্তুক । আসো আমার বুকের মাঝে । চল মানব সমাজকে নতুন আরেকটি কলঙ্কের নামে ভূষিত করে দিয়ে যাই ।
প্রভাতে, পত্রিকার এক কোণে '' মাদকাসক্ত হয়ে মৃত্যু ঘটল আরেকটি ছেলের ।''
রাতে টক-শোর আরেকটি টপিকের যোগার হল ।
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।