somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলটি নো ছিল না

১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'বলটি কোনোভাবেই নো ছিল না'
রুবেল হোসেনের করা বলটি কোনোভাবেই 'নো' ছিল না বলে মনে করেন মাইকেল হোল্ডিং, মার্টিন ক্রো ও অজিত আগারকার । আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড বলটিতে ভারতের রোহিত শর্মাকে আউট না দিয়ে ভুল সিদ্ধান্ত দিয়েছেন বলে উল্লেখ করেন এই তিন সাবেক ক্রিকেটার।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ ১০৯ রানে হেরে যায় । ম্যাচটিতে ভারতের ইনিংসের ৪০তম ওভারে মাঠের আম্পায়ারদের দেওয়া একটি 'নো' বলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
উচ্চতার কারণে ফুলটস বলটিকে 'নো' ডাকার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট পণ্ডিতরা। টিভি ধারাভাষ্যকারাও তখনই এটিকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
ইএসপিএনক্রিকইনফোর ক্রিকেট পণ্ডিত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার হোল্ডিং তার বিশ্লেষণে সিদ্ধান্তটিকে বেশ কয়েকবার ভুল বলে উল্লেখ করে বলেন, "মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া উচিৎ ছিল।"
আরেক বিশ্লেষক নিউ জিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ক্রো হোল্ডিংয়ের সঙ্গে সুর মেলান।
"তারা (আম্পায়াররা) এটা তৃতীয় আম্পায়ারের কাছে যাচাই করতে দিতে পারত।"
তিন বিশ্লেষকের একজন ছিলেন ভারতের সাবেক পেসার আগারকার। আম্পায়ারদের এই সিদ্ধান্তটি নিয়ে তিনি বলেন, "এটা ভুল সিদ্ধান্ত।"
ভারতের ৪০তম ওভারের চতুর্থ বলটি চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল। বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। কিন্তু বলটি কোমরের ওপরে ছিল উল্লেখ করে লেগ আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা ইয়ান গৌল্ডকে 'নো' বলের সঙ্কেত দেন। ইংল্যান্ডের আম্পায়ার গৌল্ড তখন 'নো' ডাকলে বিস্ময়ে হতবাক হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা।
এই সিদ্ধান্ত নিয়ে তখনই সমালোচনা করেন ধারাভাষ্যকার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার মন্তব্য করেন, দারের মতো একজন আম্পায়ারের কাছ থেকে এমন সিদ্ধান্ত হতাশাজনক।
সিদ্ধান্তটি দেওয়ার পরপরই টুইটারের মতো অনলাইনে যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণসহ প্রখ্যাত সাংবাদিক সম্বিত বলও এটিকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
তথ্য সূত্র: বিডিনিউজ২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×