কোথায় আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল?
কলকাতার এক পত্রকিা আগের দিনই লিখেছিল এমনটা:
বিশ্বকাপ পাবে কে-র মতোই দেবে কে, সেটাও অনিশ্চিত
ইডেনে সিএবি দফতরে ঢোকার মুখেই ডান দিকে একটা ছবি টাঙানো । জগমোহন ডালমিয়া বিশ্বকাপ তুলে দিচ্ছেন স্টিভ ওয়র হাতে। সাল ১৯৯৯ ইংল্যান্ড।
এটা বিশ্বকাপের ট্র্যাডিশনই যে আইসিসি প্রেসিডেন্ট সাধারণত চ্যাম্পিয়ন টিমের অধিনায়কের হাতে তুলে দেন। ছিয়ানব্বই বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিয়েছিলেন বেনজির ভুট্টো যেহেতু রাষ্ট্রপ্রধান হিসেবে ফাইনালে উপস্থিত ছিলেন বলে। নইলে এটা আইসিসি প্রেসিডেন্টদেরই অধিকারের মধ্যে পড়ে। বিরানব্বইয়ে যেমন ইমরান খানের হাতে ট্রফি তুলে দেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট কলিন কাউড্রি। গতবার ধোনির হাতে কাপ তুলে দেন শরদ পওয়ার। পওয়ার দু’হাজার এগারোতে আইসিসি প্রেসিডেন্ট ছিলেন।
এই পরম্পরা মেনে রোববার জয়ী দলের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার কথা আইসিসি প্রেসিডেন্ট এবং অধুনা বিতর্কিত বাংলাদেশের কেন্দ্রীয় মন্ত্রী মুস্তাফা কামালের। এমনিতে আইসিসির নতুন গঠনতন্ত্রে প্রেসিডেন্টের তেমন কোনও ক্ষমতাই নেই। যাবতীয় সিদ্ধান্ত আইসিসি চেয়ারম্যানই নিয়ে থাকেন। কিন্তু প্রেসিডেন্ট পদ অলঙ্কারিক হলেও আভিজাত্যের নিরিখে ভারতীয় রাষ্ট্রপতির মতোই। যেমন বিশ্বকাপ হাতে তুলে দেওয়াটা তাঁর অধিকার। চেয়ারম্যানের নয়।
যত লড়াই এই ট্রফি নিয়ে। ক্লার্ক বনাম ম্যাকালামের পাশাপাশি চলছে শ্রীনিবাসন বনাম মুস্তাফা কামালও। ছবি: গেটি ইমেজেস
কিন্তু শনিবার রাত থেকে শোনা যাচ্ছে মুস্তাফা কামাল ট্রফি দিন, আইসিসির একাংশ চাইছে না। আর তার মধ্যে অগ্রগণ্য আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন। মুস্তাফা কামালের ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে করা মহাবিতর্কিত সব মন্তব্যে আইসিসিতে অন্যদের মতো শ্রীনিও ভয়ঙ্কর রুষ্ট। শোনা যাচ্ছে এ দিন তিনি কামালকে বলেছেন, ম্যাচের ফল আগেই ঠিক ছিল জাতীয় যে সব কথা আপনি বলেছেন তার পর আর এই প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার আপনার হাত থেকে দেওয়া শোভা পায় না। রাতের খবর অনুযায়ী, ওটা জয়ী দলের হাতে শ্রীনিই হয়তো তুলে দেবেন।
কামালের ঘনিষ্ঠ শিবির মনে করে, এটা করা হলে তিনি ছেড়ে কথা বলবেন না। বিশ্বকাপ হাতে তুলে দেওয়া যে কোনও ক্রিকেট প্রশাসকের স্বপ্ন। শেষ মুহূর্তে এসে সেটা বাধাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট কর্তা উত্তেজিত হতেই পারেন। প্রশ্ন হল, শ্রীনির ইচ্ছে মেনে নেওয়া ছাড়া তাঁর উপায় থাকবে কি না? বিশেষ করে যেখানে ডেভ রিচার্ডসন-সহ প্রায় গোটা আইসিসি বাংলাদেশী মন্ত্রীর বিরুদ্ধে।
যা দাঁড়াল, কাপ কারা জিতবে আর কে দেবে—দুটো জিজ্ঞাসাই রোববার পর্যন্ত ঝুলে থাকল!
লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।