অবশেষে ধরা দিল স্বপ্নটা!
১৯৯৯ সালের ৩১ মে আপনি কী করছিলেন? ঘরকুনো আপনিও কি নেমে এসেছিলেন জনতার মিছিলে? আবেগে কেঁদে দিয়েছিলেন? মুখে হাসি, অথচ চোখে জল! এমনই এক অদ্ভুত মায়াবী অনুভূতির সামনে সেদিন দাঁড়িয়েছিল বাংলাদেশ ।
নাকি আপনার জন্মই হয়নি। ষো-ল বছর! সেদিনের শিশুটি আজ সদ্য গোঁফ গজানো লাজুক কিংবা দুরন্ত তরুণ। মায়ের কোলের মেয়েটি আজ শাড়ি পরতে শিখে গেছে। সেদিনের চারা গাছটি আজ ডালপালা মেলে কী গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে।
পদ্মায় চর পড়েছে। বাংলাদেশের রাজনীতিতেই তিনবার ক্ষমতার পালাবদল হয়েছে। ধীরে ধীরে বিশ্বে মাথা তুলে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছোট্ট দেশটি।
আমাদের ক্রিকেটীয় মানচিত্রেও কি কম পরিবর্তন এসেছে? এই তো কদিন আগেই উদ্ধত অহংকারে পুরো বিশ্বকে বাংলাদেশ জানিয়ে দিল, আমরা আর ‘ছোট’ নই। কিন্তু একটা ছবি পাল্টাচ্ছিল না। হব-হচ্ছে করেও হচ্ছিল না। কখনো দুই রানটাই বিশাল ব্যবধান হয়ে বুক ভেঙে দিয়েছে। কখনো ৩২৬-এর মতো বড় স্কোরটাও হয়ে যাচ্ছিল ছোট। বার বার মুঠো ফসকে বেরিয়ে যাওয়া স্বপ্নটা আজ বাংলাদেশ খপ করে মুঠোয় পুরে ফেলল। পোষ মানাতে বাধ্য করল।
পাকিস্তানের বিপক্ষে ৭৯ রানের জয় শুধু একটি জয় নয়। সেদিন নর্দাম্পটনের মাঠে সাকলায়েন মুশতাকের রান আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার জানানোর আগেই মাঠে মানুষের ঢল নেমেছিল। স্টাম্প-বেল সব উধাও। আজ চাইলেও মাঠে মানুষের ঢল নামার সুযোগ ছিল না। দর্শকেরা যে লোহার বেষ্টনির আড়ালে।
কিন্তু কী আশ্চর্য জানেন, আজ বেষ্টনী থাকলেও হয়তো কেউ নর্দাম্পটনের মতো মাঠে সেভাবে জনস্রোতের মতো নেমে পড়ত না। শেষ উইকেট হিসেবে সাঈদ আজমল আউট হওয়ার পরও বাংলাদেশের খেলোয়াড়রা আহামরি তেমন উৎসব করল না।
যেন এটা হওয়ারই ছিল। এই কথা তো সাকিব বলেছেন সেই কবে, ‘আমরাই ফেবারিট।’ এবার অন্য কিছু হবে, বলেছেন মাশরাফি-নাসিররা। ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে, নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটা গড়ে, পাকিস্তানকে ২৫০ রানে গুটিয়ে দিয়েও সাকিবরা আবেগটা পেশাদারির খোলসেই লুকিয়ে রাখলেন। এই বাংলাদেশ যেন অন্যরকম!
প্রথম আলো
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।