somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাহানি ঘার ঘার কা কাহানি: ১ম এপিসোড।

১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ঘুম থেইকা উইঠ্যাই রাহাদ বুঝলো যে আজকের সকাল অন্যরকম, সবকিছু ছন্দোবদ্ধ, সোনারোদে ভইরা গেছে জানালা, আওয়াজগুলা দূরাগত, কোথাও কুনো ছন্দপাত নাই, ভাল। রাহাদ মনে মনে ঘোষণা দিল যে আইজকা পত্রিকা পড়া বন্, অদ্য অন্য দিন, আইজকা ভিন্ন দিবস। পত্রিকা খুললেই খুন-খারাবি, দুর্নীতি ও হাবিজাবি, ভারতও হারতাছে। বরং বাসায় অন্যদিন ঈদসংখ্যা আছে সেইটা পড়া যাইতে পারে।এখন নাশতা চিবাইতে চিবাইতে রাহাদ ভাবতাছে যে কোথায় যাওন যাইতে পারে, আইজকা অফিস পরিত্যাজ্য, রাইমা বাদ, সচীরে কল দেওন যায়... না থাক, আইজকা না, সুতরাং বেলি রোডে যাওয়া যায়। আইজকা নাটক-নুটক কিছু আছে কিনা কে জানে, তাছাড়া ঐখানে জোশ মাইয়ারা আসে, বেশি বু্দ্ধি নাই, ওদেরকে দেখলেই মন-টন সব ভাল হইয়া যায়। সে বাথরুম সাইরা পরিমিত মাঞ্জা মাইরা বাইরাইছে। রাস্তায় আইসা দ্যাখে যে লোকজন কম, রিকশাওয়ালারা মুখ কাল কইরা ঘুরতাছে। রাহাদের মায়া হয়, সে একটা বেনসন কিনা ধরায়। সে ঠিক করে আইজকা খিলগাঁও থিকা হাঁইট্যা যাইবো বেলিরোড। এইসময় দ্যাখে সানগ্লাস পরা একটা লোক, দুইপাশের বাড়িঘরগুলা দেখতে দেখতে হাঁটতেছে, প্রত্যেকটা মানুষরে দেখতে দেখতে আইতেছে। লোকটারে কেমন চিনা চিনা মনে হয় রাহাদের। সে সিগারেটে টান দিয়া ঐটা ফালায় দেয়। ফালায় সিগারেটটা পা দিয়া মাড়ায় লোকটার সামনে গিয়া খাড়ায়, বলে 'ভাই আপনি কিছু খুঁজতাছেন? এই এলাকা আমার চিনা, আপনি কিছু খুঁজতেসেন?' লোকটা বিরক্ত হয় বোধহয়, রাহাদের দিকে একবার তাকায়, তারপর কোন জবাব না দিয়া হাঁইটা চইলা যায়। রাহাদ রাগে না, সে বেলি রোডের পানে অগ্রসর হয়। রোদ উঠতাছে, রিকশাওয়ালারা ঘামতাছে। তাদের জন্য রাহাদের খারাপ লাগে। সে নিজেও এখন ঘামতাছে, ভাবলো, রিকশা নিবো নাকি একটা। বিশ্বরোডে আইসা তার একবার পিছন দিকে তাকাইতে ইচ্ছা হয়, কেন কে জানে। সে তাকায় দ্যাখে নানা সাইজের মানুষ হাঁটতেছে। হাঁটুক, হাঁটাহুঁটি করন ভালা। রাহাদ সম্মুখে মন দেয়। কিছুদূর আইসা হঠাত তার মনে হয় যে, চিনা কাউরে দেখলাম না? সে কিছুদূর গিয়া পিছনে আরেকবার তাকায়। দ্যাখে যে সেই সানগ্লাস পরা লোকটাই, ডানসাইডের বাড়িঘরগুলা দেখতে দেখতে হাঁটতেছে, প্রত্যেকটা মানুষরে দেখতে দেখতে আইতাছে। রাহাদ ভাবে, আবাল কুনহানকার, সে সামনে হাঁটে। কিন্তু, কিছুদূর গিয়া সে খাড়ায় পড়ে, তারপর ডাবল ব্যাক কইরা লোকটার সামনে গিয়া খাড়ায়। রাহাদ মনে মনে ঠিক করছে যে এইবারও যদি হারামির পোলা জবাব না দিয়া চইলা যায় তাইলে তারে প্রয়োজনমত টাইট দেওন হইবো। সে বলে যে 'ভাই আপনি কি কিছু খুঁজতেসেন? তখন এই কথা জিগাইলাম, আপনি জবাব না দিয়া চইলা গেলেন। আপনারে আমি আগেও কোথাও দেখছি মনে হইতাছে। এই এলাকা চিনা আমার, আপনি কিছু খুঁজলে আমারে কইতে পারেন।' লোকটা রাহাদের দিকে কিছুক্ষণ তাকায় থাকে, তারপর বলে, 'ভাই আমি কিছু চিনতাছি না। এই এলাকায় আমি পঁয়ত্রিশ বছর ধইরা থাকি ভাই, এই এলাকার সবগুলা বিল্ডিং আমার চিনা, কিন্তু এখন কিছু চিনতাছি না ভাই। কারো নাম মনে পড়তেছে না, শুধু রাহাদ নামটা মনে আছে। কিন্তু রাহাদ কে সেইটা আমার মনে নাইরে ভাই। আপনি রাহাদরে চিনেন ভাই?' রাহাদ একটা কথাও বিশ্বাস করে না লোকটার, তার সন্দেহ হয়, সে বলে যে 'না ভাই, রাহাদরে আমি চিনি না, রাহাদের বন্ধুবান্ধব কারো নাম কইবার পারেন? তাগো কাউরে চিনবার পারি। কিন্তু ভাই আপনি পঁয়ত্রিশ বছর ধইরা এই এলাকায় আছেন কিন্তু আজকে কিছু চিনতেছেন না কেন? কিছু হইছে? কোন অ্যাক্সিডেন্ট হইসে?' লোকটা আবার কিছুক্ষণ রাহাদের দিকে তাকায় থাকে, তারপর ভাংগা গলায় বলে, 'ভাই আজকে আমি ছয়তলা থেইকা পইড়া গেছিলাম, তারপর থেইকা কিছু চিনতেছি না ভাই, আমার নিজের নামও মনে আসতেছে না ভাই, আপনি আমারে একটু সাহায্য করেন ভাই।' রাহাদ ভাবে, পাগল। সে বলে, 'আপনি ছয়তলা থেইকা পইড়া গেছিলেন? আপনি বাঁইচা আছেন তো ভাই?' লোকটা রাহাদের দিকে তাকায় থাকে, কিছু বলে না, কিছু ভাবে মনে হয়। রাহাদ ঘুইরা হাঁটা ধরে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×