হে আশ্চর্য মেঘ, আজ আমার আত্মা আমি তোমাকে দিলাম
তুমি উড়ে যাও উঁচুতে, উঁচুতে,
দূরে, দূরে চলে যেও
আমিও তো ফিরে যাবো একদিন
ভুলে যাওয়া বাসভূমে
(অনেক বৃষ্টির পর বারবার পথ হারিয়ে
আঁধারের কুয়াশায় ঢাকা আমার প্রিয় বাড়িতে আর একবার
ফিরে যাওয়ার জন্য
এই পরিযান
কিন্তু বারবার ভুল হয়ে যায় এতবার
শৈশবের পবিত্র স্মৃতিমালা
তার স্মরণে
এই অনন্ত বৃষ্টি আর আঁধারের মাঝে
পথ হারিয়ে ফেলেও হারাতে চাইনা
মহান ঈশ্বরের ক্রুদ্ধ বজ্রপাত
তাঁর প্রতি অভিযোগ নাই আমার
অনন্ত জন্মের পর কখনো আবার ফিরে যাবো
কোনদিন)
বন্ধু, তুমিও তখন থাইকো...
কয়ফোঁটা বৃষ্টি দিওনে আমার লাইগা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


