somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেসে আসা শূন্যতা নিঃশ্বাসের ঘ্রাণে

৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শূন্যতা মানুষকে স্বৃতিবিলাসী করে তোলে বড্ড বেশী । রাতের বাকিটা সময় জানালার ধারে বশে রাতে পূর্ণতা উপভোগ করার আর শূন্যতা ঢাকার সুযোগ দেয় । মাঝে মাঝে কাঁঠাল চাঁপার ঘ্রাণ ভেসে আসে পেছন থেকে, প্রথম প্রথম এমন যখন হতো চমকে উঠতাম খুব , এখন তা কমে গেছে । তোমার শরীর থেকে ভেসে আসা এ ঘ্রাণ আমার খুব পরিচিত । তোমার অস্তিত্ব আমার সত্ত্বা জুড়ে বিচরণ করে সারাটা সময়।

মনে পড়ে যায় কোন একদিন দুজন বেরিয়েছিলাম অনেকটা দূরে , কাজ ফুরবার আগে মেঘ ফুরোবার বন্ধবস্ত হল আকাশ কাল করে। ভয়ে ভয়ে ছুটতে আরম্ভ করার পর ঝুম বৃষ্টি থামিয়ে দিয়েছিল । আমাদের নিরাপদ আশ্রয় ছিলনা এ জনশূন্যটার মাঝে , দুজনে কোন এক ভাঙ্গা অন্ধকার কোনায় আশ্রয় নিয়েছিলাম দ্রুত বৃষ্টি থেকে বাঁচার জন্য , যদিও বৃষ্টি রেহাই দিচ্ছিলনা আমাদের । তোমার ভেজা শরীর আড়াল করেছিলে আমার শরীরের আশ্রয়ে । তোমার এ শীতল স্পর্শে এতো বেশী মাদকতা থাকতে পারে জানা ছিলনা । আমি বৃষ্টি ভুলে গিয়েসিলাম , আমার পৃথিবী নিঃশব্দ হয়েছিল অনেকটা সময়।

অলক্ষে হারিয়ে কীভাবে এভাবে থাকে মানুষ ? ভাবি আজও । দিন গত হয়েছে অনেক , শুধু ভারি হচ্ছে চোখ , দিন দিন ঝাপসা হচ্ছে দৃষ্টি আর বাড়ছে স্বৃতির আসবাব। নূতন একটা রুটিনে চলছে জীবন , একাকীত্ব নূতন করে অস্তিত্ব জানান দিচ্ছে যেন । রাত ফুরনোর অনেক আগেই ঘুম ভাঙ্গে দুঃস্বপ্নের জ্বালাতনে, ঘুমাতে ভয় হয় দুঃস্বপ্নের ভয়ে । চা খেতে ইচ্ছে হয় , কিন্তু বানাতে কষ্ট হয়, তখন বুঝি আমার আশপাশ অনেক বেশী শূন্য । শূন্যতা আবার ডেকে আনে স্বৃতিগুলোকে। মনেপড়ে একবার বন্ধুদের আড্ডার মাঝ থেকে ডেকে এনেছিলে আমায় , প্রচুর রাগ হচ্ছিল তোমার উপর । রাগ নিয়েই দেখা করেছিলাম তোমার সাথে সেই সন্ধ্যায় , খুব বেশী মাথা ধরেছিল । তবে রাগটা তোমার চোখের দিকে তাকিয়ে প্রকাশ করার ক্ষমতা হয়নি কখনও , তোমার চোখের সারল্য সবসময় কেড়ে নিত রাগগুলো । সন্ধেবেলার পার্কের এই পরিবেশ অপরিচিত ছিল বেশ । তুমি সব জড়তা ভেঙ্গে বলেছিলে তোমার গায়ে মাথা রাখতে, তোমার আনাড়ি হাতে আমাকে সুস্থতা দান করবার চেষ্টা করছিলে । এমনিভাবে ছিলাম অনেকটা সময় , তোমার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম । কিছুটা সময় পর তুমি দূরত্ব কমিয়ে তোমার নিঃশ্বাসের ঘ্রান ছড়িয়ে দিচ্ছিলে আমার দিকে । সংবতি দান করেছিল তোমার নিঃশ্বাসের ঘ্রান । তোমার নিঃশ্বাস থেকে ভেসে আসা ঘ্রান এভাবে তন্দ্রা সৃষ্টি করতে পারে অজানা ছিল । হতে পারে অন্যদের মত ঘনিস্ততা না থাকার কারনে এমনটা হয়েছে , যেটা এখনকার জুটিগুলো আধুনিকতার ছায়ার আড়াল করে চালিয়ে যায়, যাই হোক ওদের যুক্তি গুলো জানিনা তাই এ সম্পর্কে বেশী কিছু বলা ঠিক হবেনা। তোমার নিঃশ্বাস আমার মুখ জুড়ে , আমার অস্থিরতা বেড়ে বাঁধ ভেঙ্গে গেছে । তোমার হাতদুটো দুহাতে বন্ধি করে তোমার চোখ, মুখ, নিঃশ্বাস এর ঘ্রান নিয়েছিলাম মন ভরে অনেকটা সময়, সংবতিগ্রস্থ হয়ে পরেছিলাম । জানিনা মদ্যপান করলে এতোটা মাতাল হওয়া সম্ভব কিনা , এতোটা তন্দ্রা ভর করে কিনা । হঠাৎ কোন অপ্রত্যাশিত কারনে এ তন্দ্রা তন্দ্রা খেলা ভেঙ্গে চুরমার হয়েছিল, তারপরেও এটা আমার সর্বচ্চ প্রাপ্তি মনে হয় । জীবনের এইসব স্বৃতিগুলো মাঝে মাঝে ঝুলি থেকে বেরিয়ে এসে একাকিত্তের কষ্ট বাড়িয়ে দেয় , মহগ্রস্থ করে ফেলে বার বার ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×