somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিডনি রোগ নিয়ন্ত্রণ!

২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. মোসাদ্দেক আহমদ
কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, স্কয়ার হাসপাতাল, ঢাকা
কিডনির কার্যক্ষমতা যদি কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাকে ধপঁঃব শরফহবু ভধরষঁৎব (কিডনির সাময়িক কার্যক্ষমতা হারানো) বলা হয়। বিভিন্ন কারণ এর জন্য দায়ী। যেমন : অতিরিক্ত রক্তক্ষরণ, বমি বা ডায়রিয়ার কারণে দেহে পানিশূন্যতা, অতিমাত্রায় সংক্রমণ, গর্ভাবস্থায় খিঁচুনি রোগ (বপষধসঢ়ংরধ ড়ৎ ঢ়ৎববপষধসঢ়ংরধ), পুড়ে গেলে, অতিরিক্ত প্রহার, ব্যায়াম, ম্যারাথন দৌড় ইত্যাদি। তবে সময়মতো রোগ নির্ণয় ও সময়োপযোগী চিকিৎসায় কিডনির হারানো কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
তবে কিডনির কার্যক্ষমতা যদি তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে অথবা দিন দিন আরও কমতে থাকে তখনই সেই অবস্থাকে বলা হয় পযৎড়হরপ শরফহবু ভধরষঁৎব (কিডনির স্থায়ী কর্মক্ষমতা হারানো)। এ ধরনের রোগ রোগীর অজান্তে বাড়তে থাকে। এমন একটা সময় সে তা উপলব্ধি করতে পারে, যখন তাকে আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় না। অনেক সময় এ রোগের সঠিক কারণও জানা যায় না। তবে বেশ কিছু রোগ আছে, যা সময়ের ব্যবধানে কিডনিকে আক্রান্ত করে। আমরা যদি জানতে পারি কী কী কারণে সেগুলো হয় তবে সময়মতো এসব রোগের চিকিৎসা করে কিডনির ওপর এর ক্ষতির প্রভাব অনেক কমানো যেতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’র সংক্রমণ, কিডনির প্রদাহজনিত রোগ, কিডনির বংশগত রোগ, কিডনির পুরনো সংক্রমণ, এইডস ও ব্যথার ওষুধ ইত্যাদি উলে¬খযোগ্য।
কারও যদি ডায়াবেটিস হয়ে থাকে তবে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পরিমিত খাবার, ব্যায়াম, ওষুধ এবং সময় সময় রক্ত ও প্রস্রাব পরীক্ষা। উচ্চ রক্তচাপের বেলায় তা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অনেক দিনের অনিয়ন্ত্রিত রক্তচাপ কিডনির সমূহ ক্ষতি করে থাকে। এ ক্ষেত্রেও পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম ও ওষুধই যথেষ্ট।
রোগ নিয়ন্ত্রণে সময়মতো হেপাটাইটিস টিকা নেয়া প্রয়োজন। রক্ত নেয়ার দরকার হলে রক্ত পরীক্ষা (ংপৎববহরহম) করে নেয়া। একই সিরিঞ্জ সবাই ব্যবহার না করা। উচ্ছৃঙ্খল যৌনজীবন পরিহার করা। যতদূর সম্ভব ব্যথার ওষুধ লম্বা সময় ধরে ব্যবহার না করা। যাদের দীর্ঘ সময় ধরে কিডনির প্রদাহজনিত রোগ আছে তারা ধৈর্যের সঙ্গে চিকিৎসা করানো এবং চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। যাদের কিডনির কর্মক্ষমতা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বেলায় এ কথাটি আরও বেশি প্রযোজ্য। একজন চিকিৎসকের উদ্দেশ্য হল যতদিন সম্ভব দুর্বল কিডনির কর্মক্ষমতাকে চলমান রাখা। রোগীকে পরিমিত আমিষ দেয়া হলে রোগীর দেহে পানি ও লবণের পরিমাণ বেড়ে যায়। এ ক্ষেত্রে পরিমিত লবণ ও পানি অথবা ওষুধ দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×