somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো মৃত্যুর মিছিল

০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর ঈদ আসে আর ঈদ চলে যায়, সাথে চলে লঞ্চডুবিতে নিয়ম মেনে শ'খানেক মানুষের চলে যাওয়ার মিছিল। ঈদে ঘরমুখো মানুষের মিছিল শুরু হবার আগে থেকেই গণমাধ্যমে প্রচারণা শুরু হয় লঞ্চে যেনো কেউ অতিরিক্ত যাত্রী হয়ে না উঠেন, কিন্তু কে শোনে কার কথা!!!! বাংলাদেশের মত গণমাধ্যমের বিস্তৃতি আমি পৃথিবীর আর কোনো দেশে দেখি নি, কিন্তু তা-ও কারো শিক্ষা হয় না। প্রতি বছরই চলছে এই মৃত্যুর মিছিল।

যে বাবা তার তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে লঞ্চে আজ সকালে অতিরিক্ত যাত্রী হয়ে উঠেছেন, তিনিই পরে লঞ্চডুবিতে যখন স্ত্রী-পুত্রকে হারিয়ে বিলাপ করেন তখন তাকে দোষ দিব নাকি করুণা করব? প্রথম লাশ হিসেবে শিকদার মেডিকেলের যে ভবিষ্যত ডাক্তার এর লাশ উদ্ধার হয়, তিনি কি জানতেন না, যে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠতে হয় না? ৮৬জন মানুষের ধারণ ক্ষমতার লঞ্চে যখন ৩০০ যাত্রী উঠেন, তখন কি পূর্ববর্তী ঘাট থেকে ছেড়ে আসা অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের লোকজন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? দুটো বেশি পয়সার লোভ সামলাতে না পারা লঞ্চ মালিকের কিংবা সারেঙের কোনো আপনজন কি আজ এই মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে? কিংবা BIWTA অথবা নৌ মন্ত্রনালয়ের কোনো কর্তাব্যক্তির পরিজন?

না, মৃত্যুর মিছিলে সারিসারি যে আজ সাধারণ মানুষ। যারা নিজের ভালো নিজেই বুঝে না। আর তাইতো বাবা হয়ে নিজের স্ত্রী-পুত্রের নির্ঘাত মৃত্যু জেনেও আসছে কোরবানির ঈদে আবার কোনো নির্বোধ উঠবে লঞ্চে, শুধু অতিরিক্তি নয় বরং মাত্রাতিরিক্ত যাত্রী হয়ে। আবারও যখন কোনো মেডিক্যাল কিংবা প্রকৌশল পড়ুয়া মেধাবীর লাশ ভেসে উঠবে, তখন তাকে মেধাবী বলবো নাকি মহাবেকুব বলবো? প্রতিবছরের মত নিয়মে পরিণত হওয়া লঞ্চডুবিতে যে ছোট কচি প্রানগুলো ঝরে যায়, তার দোষ কি আমি কর্তৃপক্ষকে দিবো নাকি তার অভিভাবককে?

গতকালের মাওয়া ঘাটের লঞ্চডুবিতে নিহত সকলকে আল্লাহ জান্নাতবাসী করুন, আর এখনো যারা বসে আছেন কালকেই কোনো একটি লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন তাদের আল্লাহ সুমতি দিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×