somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন বিজ্ঞানীর দাবি : মহাবিশ্বে আমরা একা

২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ যখন বৈজ্ঞানিক উত্কর্ষের চরম শিখরে আরোহণ করে মহাবিশ্বে উন্নত প্রাণীর খোঁজে ব্যস্ত, ঠিক তখনই উত্সাহের আঁচে পানি ঢালার মতো করে প্রখ্যাত এক মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ঘোষণা করলেন, ‘মহাবিশ্বে আমরা মানুষেরা একদম একা।’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড. হাওয়ার্ড স্মিথের মতে, অসংখ্য গ্যালাক্সিতে পৃথিবীর মতো অসংখ্য গ্রহ থাকলেও সেগুলো প্রাণবিকাশের অনুপযোগী। তাই আমরা যে ইটি বা এক্সট্রা টেরিস্ট্রিয়াল (মহাজাগতিক) প্রাণীর কথা কল্পনা করে থাকি এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছি, তার কোনো মানে নেই। এমনকি আমাদের সৌরজগতের বাইরে লক্ষকোটি আলোকবর্ষ দূরে তাদের অস্তিত্বের ক্ষীণতম সম্ভাবনাও থাকে, তবু তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো সুদূরতম সম্ভাবনাও নেই।
জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে দূরতম সৌরজগতে এ পর্যন্ত প্রায় ৫০০ গ্রহ আবিষ্কার করেছেন। মহাজাগতিক ওসব গ্রহে তারা প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে দৃঢ় আশা প্রকাশ করছেন, তবু সেসব কথায় কান না দিয়ে ড. হাওয়ার্ড স্মিথ বলেছেন, ‘এর কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না’।
তিনি বলেন, ‘এ পর্যন্ত গ্রহগুলোর অবস্থান তাদের নিজ নিজ সূর্য থেকে এত বেশি কাছে কিংবা এত বেশি দূরে যে, যেখানে উষ্ণতা কিংবা শীতলতার চরম তাপমাত্রায় প্রাণের বিকাশের কোনো সূত্রই কাজ করতে পারবে না।’
আবার কিছু কিছু গ্রহের কক্ষপথের অস্বাভাবিকতার কথাও বলেছেন ড. স্মিথ। এই অস্বাভাবিক অবস্থায়ও সেসব গ্রহে জীবনধারণের প্রধান শর্ত পানির তরলতা সম্পূর্ণই অসম্ভব। তিনি বলেন, ‘আমরা দেখেছি, সেসব গ্রহ-নক্ষত্র এবং তাদের সৌরব্যবস্থা বা পদ্ধতি আমাদের সৌরপদ্ধতির চেয়ে এত বেশি অন্যরকম যে, ওখানে আমাদের মতো বুদ্ধিমান বা কমবুদ্ধিমান কিংবা নির্বোধ প্রাণীর জৈবিক অস্তিত্ব বিকশিত হওয়ার কোনোই অবকাশ নেই।’
সুতরাং নতুন এই তথ্যের আলোকে নির্ভর করে ড. স্মিথ বলেছেন, ‘এই মহাবিশ্বে আমরা একদমই নিঃসঙ্গ।
তিনি আরও বলেন, ‘আমাদের মতো খুব কমই সৌরজগত এবং গ্রহ আছে। তার অর্থ আমাদের সঙ্গে যোগাযোগ করার মতো অন্য গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা একেবারেই কম।’
মাত্র গত মাসেই বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, আরও লক্ষ কোটি গ্যালাক্সি থাকার কারণে এটা অনুমান অত্যন্ত যুক্তিসঙ্গত যে, মহাবিশ্বের অন্য কোথায় প্রাণের অস্তিত্ব রয়েছে। সম্প্রতি ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকরাও বলেন, প্রায় ৪০ হাজার গ্রহে এলিয়েনের অস্তিত্ব রয়েছে। কিন্তু ড. স্মিথ সে সব কথাকে নিরেট সত্য নয়, স্রেফ আশাবাদ হিসেবেই নাকচ করে দেন।
ড. স্মিথের এ দাবির ফলে মহাবিশ্বের অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব সম্পর্কিত এলিয়েন (ভিনগ্রহের প্রাণী) তত্ত্বে ফাটল ধরল। সূত্র : দ্য মেইল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×