ঘরে ফেরার টান
৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।
তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।
তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।
তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা
তুমি মানে
প্রেমের গভীর থেকে
গভীরতায় ডোবা ভাসা
ঘরে ফেরার টান।
তুমি মানে ইলশেগুঁড়ি
ভিজে ভিজে গলে যাওয়া
তুমি মানে অপেক্ষার প্রহর
বারবার পথ চাওয়া।
তুমি মানে বহমান নদী
সবুজ অরণ্য
তুমি মানে মেঘ,পাহাড়
কাছে আসা আকাশ
উত্তাল নীল সমুদ্র।
তুমি মানে কবিতার ঝড়
ছুটে চলা নিরন্তর
যেদিক খুশী যায় দুচোখ
বহুদূর
বহুদূর।
তুমি মানে বুনোফুল
তৃষ্ণা মেটানো এক আঁজলা জল
তুমি মানে বোবা চিৎকার
দুগাল বেয়ে নামা শ্রাবণ বর্ষার ঢল।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।
এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন