১৯৭৫ সাল। তখন ক্লাস এইটে পড়ি আমরা। ২১তম ব্যাচে বান্দর হিসাবে চিহ্নিত হয়ে গেছি আমি আর ফয়সাল (অপু)। দুইটা কি তিনটা এক্সট্রা ড্রিল ইতোমধ্যে আমাদের একাউন্টে জমা হয়ে গেছে। ওই সময় এক্সট্রা ড্রিলে ২১তম ব্যাচে আমরা দুজন সিনিয়র ছিলাম। পরে অবশ্য ইজাজ আহমেদসহ অনেকেই আমাদের ডিঙ্গিয়ে গেছে।
প্রেপ (রাতে ক্লাস রুমে পড়াশুনা)? এটা আবার কি? লাইব্রেরি থেকে ইস্যু করে আনা গল্পের বই তাহলে আছে কি জন্য? আর সেটারও যদি স্টক ফুরিয়ে যায়, বন্ধুদের খোঁচাখুচি, খ্যাপানো তো আছেই। ক্লাস ক্যাপ্টেনের কাজ হচ্ছে প্রেপে পড়াশুনা ছাড়া অন্য কাজে উৎসাহীদের নাম ব্ল্যাকবোর্ডে লিখে রাখা। ডিউটি মাস্টার সেটা দেখে দেখে এক্সট্রা ড্রিলের তালিকা করেন। ক্লাস ক্যাপ্টেন তখন শাহাদাত (সম্প্রতি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে)। যথারীতি ব্ল্যাকবোর্ডে নাম উঠেছে। ওকে বারবার বলা হচ্ছে নাম মুছে ফেলতে। কিন্তু সে পণ করেছে মুছবে না। অতএব ভিন্ন পথ খোঁজা শুরু।
শাহাদাতের অজান্তে ক্লাসে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। যারা আজ ক্যাপ্টেনকে একটা শিক্ষা দেবে। একটা সিগনাল দেয়া ছিল সবাইকে। প্রেপের শেষ ঘন্টা বেজে উঠলো। সঙ্গে সঙ্গে ক্লাস রুমের সব লাইট নিভে গেল। অন্ধকারে শোনা গেল ধুপ ধাপ শব্দ আর শাহাদাতের চিৎকার। মিশন শেষ ক্লাস রমের লাইটগুলো জ্বলে উঠলো। আর সুবোধ বালকের মতো সবাই রাতের খাবার খেতে ডাইনিং হলের উদ্দেশ্যে রওয়ানা হলো।
এরপরের কাহিনী সংক্ষিপ্ত। সবাই যখন লাইন ধরে ডাইনিং হলে খাবারের জন্য ঢুকছে তখন কয়েকজন বালক কানে হাত দিয়ে নিলডাউন হয়ে আছে। সেই বালকদের মধ্যে অঘটনের পরিকল্পনাকারীদের একজন হিসাবে আমিও ছিলাম। পরে সম্ভবত আরো এক্সট্রা ড্রিলও এরসঙ্গে যুক্ত হয়েছিল।
অন্ধকারে শোনা গেল ধুপ ধাপ শব্দ আর চিৎকার !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।