somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায়

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯ ডিসেম্বরের (২০০৮) ভোটের ফলাফল দেখে-জেনে বেশ আতংকিত হয়েছিলাম। মনে হয়েছিল, "উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায়" যেন পরলাম। অনেকে আমার মতোই সংশয়ে ছিলেন। আবার অনেকে ছিলেন আশাবাদী। মনে করেছিলেন, অতীত থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ শিক্ষা নেবে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট মন্ত্রিসভা শপথ নেয় ০৬ জানুয়ারি।

ভোটের পর সময় গেছে তিন সপ্তাহ, আর সরকার গঠনের পর দুই সপ্তাহ। একটা সরকারের কাজের মূল্যায়নের জন্য সময়টা যথেষ্ট আমিও বলবো না। কিন্তু একটা প্রবাদ আছে না, "প্রাতঃকাল দেখিয়াই দিনটি বোঝা যায়"; তারই যেন নজির দেখতে পাচ্ছি স্পষ্টভাবে।

ভোটের পরপর ছাত্রলীগের বিচি-কঞ্চিদের উদ্বাহু নাচন, প্রতিশোধে উম্মত্ত আচরণ ইতোমধ্যে দেখা হয়ে গেছে। হাজী সেলিম, শেখ হেলাল, শামীম ওসমান, হাসনাত আবদুল্লাহ, হাজী মকবুলরা নাচতে নাচতে দেশে ফিরে এসেছে। আইন ভঙ্গ করে সাজা পাওয়া আসামিরা জামিন পাচ্ছে বা দেয়া হচ্ছে! শিগগরিই নাকি দেশে ফিরছে কুখ্যাত জয়নাল হাজারি। শেখ রেহানার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস নিয়েছে! সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে সাংবাদিকদের কাছে রাজনীতি নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

জাতীয় সংসদের একজন ডেপুটি স্পিকার করা হবে বিএনপি থেকে। আমরা নেত্রীর উদারতায় বাহবা দিয়েছি। এখন শুনছি সংবিধান সংশোধন করে দুইজন ডেপুটি স্পিকার করা হবে, যাতে সরকারি দল থেকেও একজন রাখা যায়!

তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যাগ নিয়েছিল। উপজেলা পরিষদকে সংসদ সদস্যদের কবল থেকে রক্ষা করার জন্য তাদের হস্তক্ষেপমুক্ত করেছিল। গতকাল দেখলাম সৈয়দ আশরাফ বলছেন, উপজেলা পরিষদে সাংসদদের কর্তৃত্ব ফিরিয়ে দেয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশ সংশোধন করা হবে।

ছোট আর নতুনদের নিয়ে মন্ত্রিসভা করে চমক দিয়েছিলেন শেখ হাসিনা। শুনছি সেটাও শিগগিরই আরো বাড়তে যাচ্ছে। মন্ত্রীর মর্যাদায় আরো ৬ জনকে উপদেষ্টা করা হয়েছে।

আমি গণতন্ত্র চাই। গণতান্ত্রিক শাসন চাই। এবার ভোটের আগে "না" ভোট দেয়ার চিন্তাটাই আমার মধ্যে প্রবল ছিল। কিন্তু শেষ মূহুর্তে এসে মত পাল্টাই। যুদ্ধাপরাধী আর দুর্নীতিবাজদের নিয়ে আরেকটি সরকারকে ক্ষমতায় দেখতে চাইনি। নিজের আর লজ্জায় ফেলতে চাইনি। তাই নৌকায় ভোট দিয়েছিলাম। একই বিপদে পরেছিলেন দেশের আরো লাখো-কোটি ভোটার। উত্তপ্ত কড়াই নাকি জ্বলন্ত চুলা- কোনটা বেছে নেবো এমন বিকল্প থাকলে আপনি কি করতেন?

মাত্র দুই সপ্তাহের মধ্যে এখন নিজেকে প্রশ্ন করছি, আমি কি ভুল করেছি?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×