এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতার ফলে তিনি নতুন টিভি নিউজ চ্যানেলের অনুমতি পেয়েছেন। তিনি জানান, চ্যানেলটি পেতে দেরি হচ্ছিল। এর মধ্যে জয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। ফলে দ্রুত সম্প্রচারের ব্যবস্থা হয়েছে। বুধবার কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি সিডি প্রকাশ অনুষ্ঠানে তার নতুন টিভি চ্যানেল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের অনুগ্রহের কথা জানান এটিএন বাংলার চেয়ারম্যান। চ্যানেলটিতে হাসিনাপুত্রের শেয়ার আছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, এতে জয়ের কোনো শেয়ার নেই। নিজের নতুন টিভি নিউজ চ্যানেলের অনুমতি পাওয়ার পাশাপাশি কেন অন্য টিভি চ্যানেল বন্ধ এবং যমুনা টিভির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করে দেয়া হলো তা নিয়েও মন্তব্য করেছেন তিনি। কলকাতার ১০ মিডিলটন স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েট হলে সাংবাদিকদের কাছে বাংলাদেশের শাসক দলের নানা প্রশংসা করেন তিনি। চ্যানেল ওয়ান ও যমুনা টিভি বন্ধ করে কী হাসিনা সরকার সংবাদমাধ্যমের গলাটিপে হত্যা করল না? সরকারের সমালোচনা করলেই কী এভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা কী ন্যায়সঙ্গত? দুটি প্রশ্নেরই পাশ কাটিয়ে যান তিনি। নিজের স্ত্রী শিল্পী ইভা রহমানের একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘মনে কী দ্বিধা’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন মাহফুজুর রহমান। ইভা রহমান বলেন, ‘আমি কখনই শান্তিনিকেতন যাইনি, তবে আজই জোড়াসাঁকো গিয়েছিলাম। দুটি গান রেকর্ড করলাম। আর রবীন্দ্রনাথের জন্মভূমিতে সিডির প্রথম প্রকাশ করতে পেরে ধন্য হলাম।’ ইভা রহমানের আরও কিছু রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের পাশাপশি দু’দেশের শিল্পীদের নিয়ে মেগাসিরিয়াল ও মুম্বাইয়ের চিত্রপরিচালক পার্থ ঘোষকে দিয়ে যৌথ উদ্যোগে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি।
কলকাতায় মাহফুজুর রহমান : নতুন টিভি চ্যানেল যেভাবে পেলাম।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।