somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর নির্দেশে মহিউদ্দিনকে জেতাতে এসেছি :ওবায়দুল কাদের। এটাই হচ্ছে দেশের অবস্থা!!!

১৪ ই জুন, ২০১০ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল মতিন খসরু, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর অর্ধশতাধিক এমপি ও কেন্দ্রীয় নেতা নাগরিক কমিটির মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম নগরী চষে বেড়াচ্ছেন।
এ সময় নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশে আমরা মহিউদ্দিন চৌধুরীকে বিজয়ী করার জন্য চট্টগ্রামে এসেছি। মহিউদ্দিন চৌধুরীকে মেয়র হিসেবে বিজয়ী করতে না পারলে শেখ হাসিনার উন্নয়নের জন্য যে অঙ্গীকার তা বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। তারা মহিউদ্দিন চৌধুরীকে বিজয়ী করার জন্য বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছাড়াও মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী,
ছেলেমেয়ে ও আত্মীয়-স্বজন পৃথক পৃথকভাবে তার পক্ষে গণসংযোগ এবং পথসভা করে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন।
ওবায়দুল কাদের এমপির গণসংযোগ
বিকালে তোফায়েল আহমেদ এমপি ও আবদুল মতিন খসরু এমপি মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে শহীদ মিনার চত্বরে এক পথসভা করেন। ওবায়দুল কাদের এমপি নগরীর এনায়েত বাজার, নিউমার্কেট, আইস ফ্যাক্টরি রোড, মাদারবাড়ী, কদমতলী, গোয়ালপাড়া, রিয়াজউদ্দিন বাজার, তামাকুণ্ডী লেইন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য আমিনুল ইসলাম, শামসুল হক চৌধুরী এমপি, মোছলেম উদ্দিন আহম্মেদ, আ জ ম নাছির উদ্দিন, জহুরুল ইসলাম স্বপন, সুজিত নন্দী রায়, সালাউদ্দিন সিআইপি, মো. জাহাঙ্গীর, সোহেল রানা, জামশেদুল আলম চৌধুরী প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে পাথরঘাটা, আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, বক্সিরহাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার। এই সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিজান, মানিক ঘোষ, সুখেন্দু বৈদ্য, মহানগরীর জিয়াউদ্দিন, েশাহজাহান, তারেক মাহামুদ পাপ্পু, মহানগর সদস্য দেবাশীষ নাথ দেবু, তসলিম উদ্দিন, দুলাল চন্দ্র দেবনাথ, মো. ইদ্রিচ উপস্থিত ছিলেন।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি দেওয়ানহাট, পাহাড়তলী, কর্নেলহাট, বিশ্বকলোনি, মুনিরনগর, ফিরোজশাহ কলোনি, হালিশহর ও আগ্রাবাদ এলাকায় গণসংযোগ এবং পথসভা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনুস গণি চৌধুরী, মহিউদ্দিন রাশেদ, আনোয়ারুল হক বাবুল, শফিউল আযম, বেদারুল আলম চৌধুরী বেদার, সৈয়দা রিফাত আকতার নিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মীনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সৈয়দ মনজুরুল আলম, রফিকুল ইসলাম, মীর্জা জসিম, রেজাউল করিম, ডা. সুপর্ণা প্রমুখ।
এদিকে মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে গতকাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিন এবং ছেলে ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল।
গণসংযোগকালে হাসিনা মহিউদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন—মহিলা নাগরিক কমিটির সভানেত্রী বেগম রওশন আরা ইউসুফ, শামসুন নাহার দানু, দিলারা ইউসুফ, রাশেদা হক কনিকা প্রমুখ।
সূত্রঃ আমার দেশ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ দুপুর ২:৪৪
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×