মন যেখানে তোমার ভাবনায় বিভোর হয়ে আছে
সেখানে প্রবাহমান রাতের আগমনী বারোতায়
নেমে এসেছে আকাশ থেকে এক পশলা বৃষ্টি।
ভাবতে পার কেমন ছিল সেই মূহুর্তটি ?
চারিদিক ছিল নিস্তদ্ধ অন্ধকার,লোকালয় শূন্য
এমনি মূহুর্তে তোমার ভাবনা গুলো ছুয়ে ছিল
আমার হৃদয়ের কোনে।
সেই মূহুর্তটিকে আরো প্রেলবতাময় করে তুলল
আকাশ থেকে ঝড়ে পড়া সেই এক পশলা বৃষ্টি।
বৃষ্টি: হে বৃষ্টি !আমার কাছে খুব ভালো লাগে
শরতের আকাশে জমে থাকা মেঘ,বৈশাখের ঝড় হাওয়া
আষাঢ়ের অঝোর ধারা,শ্রাবনের বারিধারা।
কিন্তু সেই বৃষ্টি যখন আমার চোখ থেকে ঝরে পড়ে
তখন খুব কষ্ট লাগে,খুব কষ্ট.........
তবে কি: কিছু কিছু কষ্টের মাঝেও সুখ খুজে পাওয়া যায়
আমার কষ্ট গুলো হয়ত তেমনি।
তাই তো আমি কষ্ট গুলোর মাঝে সুখ খুজে ফিরি
আলোর মাঝে থেকেও ঠাঁই করে নিই অন্ধকারে
আর তেমনি মূহুর্তে শুধু মনে পড়ে
আকাশ থেকে ঝড়ে পড়া সেই এক পশলা বৃষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


