somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজগুবি-১৮

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে কিছু ক্ষেত্রে অনেক সাহসী ছিলাম। যেমন অনলাইনে যেসব মানুষ তাদের আসল পরিচয় দেয় না তাদেরকে নিয়ে আমার বিশেষ মাথা ব্যাথা ছিল না। বয়স কম ছিল, ভাবতাম, আমার সাথে তো সে খারাপ কিছু বলছে না তাই আমি কি করব সে কে, কোথায় থাকে এসব দিয়ে! ২০১২ সালের দিকে আমার এইরকম টাইপ একজনকে নিয়ে একটা চরম উচিত শিক্ষা হয়েছিল। তারপর আমি আর দুইবার বেলতলায় যাইনি। আমি এই ধরণের লোকজনকে অনেক ভয় পাই। ২০১২ সালের ওই ব্যক্তি কে এখনো জানিনা। সে একজন পুরুষ সে ব্যাপারে ৮০% নিশ্চিত এবং আমার খুব কাছের একজন সেটাও নিশ্চিত।

আপনার হয়ত আমার কথা শুনে হাসি পেতে পারে কিন্তু এই ধরণের মানুষগুলো খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ধীরে ধীরে কখন যে কিভাবে আপনার ক্ষতি করবে করবে তা আপনি নিজেও জানবেন না। যখন বুঝবেন এবং ধরতে যাবেন তখন তাদেরকে খুঁজেও পাবেন না। এরা হল স্লো পয়জনের মত।

আমার সাথে কেউ আন্তরিকতা নিয়ে কথা বলতে আসলে আমিও যথেষ্ট আন্তরিকতা দেখাই। কিন্তু প্রথমবার বেলতলায় যাবার পর পরিচয় গোপন করা এই ধরণের মানুষকে আর সহ্য করতে পারিনা। কেউ নিজের সঠিক নাম পরিচয় ফোন নাম্বার দিতে গিয়ে কোন রকম নখরামী করতে দেখলেই মনেহয় এইটার মধ্যে ঘাপলা আছে। যদি এমন হয় আমি একজনের সাথে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে আলাপ করছি না অথবা তার সাথে শুধু মজা করেই চ্যাট করছি, সেক্ষেত্রেও তাকে ভাল ভাবে জানা আমার জন্য অত্যাবশ্যক। কারণ মজার্চ্ছলেই সে আমার ফেবুতে অথবা ব্লগে কমেন্ট করবে তখন অন্যান্য সবাই ভাববে তার সাথে আমার দহরম মহরম। এরপরে সে আমার বন্ধুদের নির্বাচন করে খাতির জমানো শুরু করবে। আস্তে আস্তে কখন কিভাবে আমাকে কোথা থেকে কোথায় নামিয়ে আনবে যা সবসময় ধারণার বাইরে থাকবে।

২০১২ সালের উনার মুখে একটা সাধারণ গালি লেগে থাকত সেটা হল "হারামজাদা"। পরে যার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু বেলতলায় যাবো না বলে পাত্তা দেইনি সে আমাকে গত পরশু গালি দিল "গিরগিটি" বলে! :|

গুছিয়ে লিখতে পারিনা কিন্তু আশা করি উনারা আমার এই পোস্টটি পড়বেন এবং তারা কে "গিরগিটি" এবং আর কে "হারামজাদা" এই পোস্টটা পড়ার মাধ্যমে নিজেদের সম্পর্কে ধারণা লাভ করবেন :)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×