somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের ছোট ছোট দোকানগুলোতে খাওয়া, আবার ফেরীতে উঠে খাওয়া। কী যে আনন্দ! ফেরীর দোকানের কেকগুলো ছিল ভীষণ মজার। কেক গুলো কাঁচের বয়ামে রাখা হতো। আর ফেরীতে চিনাবাদাম, ঝালমুড়ি তো ছিলই। ডিম সিদ্ধ বাড়িতে খেতাম না, কিন্ত ফেরীরটা মিস করতাম না।আব্বার হাত ধরে ফেরীর এদিক-ওদিক ঘুরে বেড়াতাম। মনে হতো, এই ছোট্ট ফেরীটাই যেন এক বিশাল আনন্দের পৃথিবী।

একসময় ভেড়ামারা ফেরীঘাট থেকে আমাদের ফেরী ছেড়ে দিত। গন্তব্য পাকশী ফেরীঘাট। ফেরী ছেড়ে দিলে ভেড়ামারা ফেরীঘাট ধীরে ধীরে দূরে সরে যেত। ঘাটের মানুষগুলো, পরিচিত মুখগুলো, ছোট ছোট দোকান—সবকিছু কেমন যেন পেছনে পড়ে থাকত। কেন জানি মনটা খারাপ হয়ে যেত। মনে হতো, ওদের ফেলে চলে যাচ্ছি। অথচ কিছুক্ষণের মধ্যেই সেই মন খারাপের সঙ্গে মিশে যেত পাকশী ফেরীঘাটে পৌঁছানোর এক অদ্ভুত আনন্দ। এক যাত্রায় কত রকম অনুভূতি যে লুকিয়ে থাকত!

পদ্মার স্রোত ভেঙে ধীরে ধীরে এগিয়ে যেত আমাদের ফেরী। নদীর ঢেউ এসে আছড়ে পড়ত ফেরীর গায়ে। আমি শক্ত করে আব্বার হাত ধরে থাকতাম।

একসময় ফেরীটি হার্ডিঞ্জ ব্রীজের কাছাকাছি চলে আসত। আব্বা তখন বলতেন, 'দেখো দেখো, হার্ডিঞ্জ ব্রীজ!'

লাল ব্রীজটা যতবার দেখতাম, ততবারই অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আব্বা প্রতিবারই ব্রীজের ইতিহাস, নির্মাণকৌশল আর নানা খুঁটিনাটি গল্প শোনাতেন। আমার ছোট্ট মাথায় তখন কত কী যে ঘুরত! মনে হতো, ইস্‌, এমন একটা ব্রীজ যদি আমিও বানাতে পারতাম!

ফেরী যখন ব্রীজের একেবারে নিচে চলে আসত, আব্বা আমাকে দুহাতে উঁচু করে ধরতেন। আমি হাত বাড়িয়ে ব্রীজটা ছোঁয়ার চেষ্টা করতাম। কিন্তু কিছুতেই পারতাম না। মনে মনে ভাবতাম, একদিন বড় হবো। সেদিন ঠিকই লাল ব্রীজটা ছুঁয়ে দেখব!

সেসব এখন বহু পুরোনো দিনের কথা।

সময় বদলেছে। পদ্মার ওপর দিয়ে এখন আর ফেরী চলে না। পুরোনো ফেরীঘাট আর নেই। বদলে গেছে নদী পারাপারের গল্প, বদলে গেছে ঘাটের চেনা দৃশ্য। ঘাটের সেই দোকান, ফেরীর কেক, চিনাবাদাম আর ঝালমুড়ির স্বাদও কোথায় যেন হারিয়ে গেছে।

কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে আব্বার সেই হাত দুটো। যে হাত আমাকে উঁচু করে ধরত, যেন পৃথিবীর একটু বেশি কাছে পৌঁছে দিতে চায়।

আজ আমি বড় হয়েছি। অথচ সেই লাল ব্রীজটা আর ছুঁয়ে দেখা হলো না, ঠিক যে ভাবে ছুঁতে চাইতাম। শুধু ব্রীজটা নয়, কত কিছুই তো আর ছুঁয়ে দেখা হয় না বড় হয়ে গেলে!

এখন আর কোনো ফেরীতে আব্বা তাঁর ছেলেকে উঁচু করে ধরেন না। কোনো ছোট্ট ছেলে বাবার হাত ধরে দাঁড়িয়ে থেকে লাল ব্রীজটা ছোঁয়ার স্বপ্ন দেখে না।

পদ্মার বুকে হয়তো এখনও ঢেউ ওঠে, ব্রীজের ওপর দিয়ে এখনও ছুটে যায় ট্রেন। শুধু সেই ফেরীযাত্রাটা নেই, নেই আব্বার হাত ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট আমিটাও।

কী আশ্চর্য, সেদিন ব্রীজটা ছুঁতে পারিনি বলে মন খারাপ হতো। আর আজ বুঝি, ব্রীজটা ছোঁয়ার চেয়েও অমূল্য ছিল আব্বার হাত ধরে সেই যাত্রাটুকু।

বড় হওয়ার অপেক্ষায় ছিলাম, অথচ বড় হতে হতে ফেলে এসেছি জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×