জীবন
জীবনকে কখনও মনে হয় বিশাল সমুদ্র,
যেখানে ছোট্ট একটি ভেলায়,
শুধুই ভেসে যাওয়া -
কোন এক অজানা দ্বীপের সন্ধানে।
পেছন ফিরে তাকালে দেখা যাবে,
বিশাল সমুদ্রের ফেনায়িত জলরাশি।
ফেলে আসা তীর বহুদূরে -
অস্পষ্ট রেখার মত,
ক্রমশঃ যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে -
একসময় হারিয়ে যায়,
দিগনে-র সীমাহীন বিশালতায়।
সামনে অজানা গন-ব্য;
অদৃশ্য হাতছানিতে কাছে ডাকে।
সে ডাককে উপেক্ষা করতে না পেরে,
শুধুই এগিয়ে চলা।
হয়ত: সে ডাক কাউকে নিয়ে যায়,
রোদ ঝলমল করা কোন সবুজ দ্বীপে,
আবার কাউকে হয়তবা নিয়ে যায়-
ভয়ংকর কোন ঘুর্নিপাকে,-
কিংবা দূরে কোথাও ঘাপটি মেরে থাকা -
প্রচন্ড ঝড়-ঝঞ্জা, বিক্ষুব্ধতায়।
যেখানে বিশাল সাগর ছোট্ট ভেলাটিকে
গ্রাস করে চরম নিষ্ঠুরতায়।
তার সমস- রূঢ়তা দিয়ে নিশ্চিহ্ন করে দেয়,
ক্ষুদ্র ভেলার সব চিহ্ন।
তবুও অজানা গন-ব্যের ডাককে অগ্রাহ্য করা যায়না,
হয়ত: রোদ ঝলমল করা সবুজ দ্বীপের আশায়,
কিংবা হয়ত: অদৃশ্য কোন মহাশক্তিধরের -
নির্ধারন করে দেয়া অমোঘ নিয়তির টানে।
ক্ষুদ্র ভেলার যাত্রীরা তাই হয়ত:,
জীবনের লক্ষ্য খুঁজে বেড়ায়-
বিক্ষুব্ধ সমুদ্রের বিশালতায়, আর-
অসীম আকাশের শূণ্যতায়॥
চারণ কবি
১১ই অগ্রহায়ন, ১৪০৩ বাং
২৪শে নভেম্বর, ১৯৯৬ ইং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


