অপেক্ষা
সুনসান নিসতব্ধতার মাঝে
থমকে গেছে সময়ের স্রোত,
নিঃসঙ্গ নিশ্চুপ বসে থাকা
কল্পনার স্রোতকে সচল রাখা,
তারই মাঝে ঘড়ির কাঁটায় স্পন্দন,
যেন ব্যক্ত করতে চায়-
এই অচলতার মাঝেও-
আমিতো সচল।
জীবনের স্পন্দন এখানে সিতমিত-
তবুও বেঁচে থাকার প্রবল আকাঙ্খায়-
শয্যায় শায়িত শিশুটির মুষ্টিবদ্ধ হাত,
ডাগর দু’টি চোখে পৃথিবীর বিপুল বিস্ময়!
হয়ত এখানেই লুক্কায়িত আমাদের ভবিষ্যত প্রজন্ম,
প্রচন্ড শক্তিতে আত্মপ্রকাশের অপেক্ষায়।।
চারণ কবি
২রা ভাদ্র, ১৪০৩ বাং
১৬ই আগষ্ট, ১৯৯৬ ইং
*** হাসপাতালে কোন এক অসুস' শিশুর শয্যাপাশে রচিত।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


