প্রার্থনা-৭
৩১ শে মে, ২০১৫ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রার্থনা-হাইকু
============
গুনাহগার
নিতে পারি না আর
গুনার ভার।
বিপদ এলে
স্মরি প্রভুরে, পরে
যাই যে ভুলে।
কত পাপই
করছি অবিরত
চাইছি মাফি।
সম্বলহীন
দিন নিয়ে ব্যস্ত যে
ভুলেছি দীন।
গরল পথে
হেঁটেছি বার বার
উলটো রথে
ভাবিনি কভু
নিয়ে যাবেন মোরে
একদা প্রভু।
রঙীন ধরা
আলোতে শুধু আমি
রয়েছি খাড়া।
মৃত্যুকে ভয়
অথচ জাহান্নামে
নেইতো ভয়।
কত সময়
অপচয়ে মাতাল
হয়ে তন্ময়।
ভুলেছি প্রভু
তোমার রহমত
হেলায় কভু
সময় পার
বেঘোর ঘুমে হায়
ঘন আঁধার
চোখের মাঝে
এ কোন ধাঁধা খেলে
সকাল সাঝে।
কেনো মাবুদ
হেদায়েত দাওনা
বিবেক বোধ…
পরকালের
চিন্তা মনের মাঝে
দাওনা ফের।
ভয়েতে কাঁপি
স্মরণ হলে মৃত্যু
অধম পাপি
আমারে ক্ষমা
করে দাও হে প্রভু
যে পাপ জমা।
সরিয়ে দাও
চোখের রঙ পর্দা
ছায়ায় নাও…
ভুলতে চাই
দুনিয়ার মমতা
রহমে ঠাঁই
চাইছি শুধু
বের হতে একটু
দুনিয়া যাদু..
রহমতের
ছায়াতে আটকাও
ভুল পথের
প্রার্থনা মোর
খুলো রহমতের
একটু দোর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন