somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» নীল আকাশ ভালোবেসে...........

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



=আকাশ ভালোবেসে হই সুখি=

নিবিড় আলিঙ্গনে পাতারা জড়িয়ে রাখে আকাশের ছায়া,
পাতার ফাঁকে অদ্ভুত নীল চাতালে রঙধনুর রঙ,আহা কী মায়া!
কত বিষাদ ছুঁয়ে থাকে মন,কত বিষণ্ণ ক্ষণ থাকে ঠোঁট ছুঁয়ে
কত একাকিত্ব,কত হাহাকার কত বিতৃষ্ণা চোখে পড়ে নুয়ে,
সব ধুলিসাৎ হয়ে উড়ে যায় নিমেষে,এক ঝলক আকাশে তাকালে
আর আমি তাকালেই,পাতারা নৃত্য তুলে হাওয়ার তালে তালে।
বুক আকাশে জমানো বিষাদের কালো মেঘ কেটে যায় নিমেষে
আকাশভর্তি নীল,আর রঙধনু রঙ চোখে মেখে থাকি সুখাবেশে।
এই তো জীবন আলতো কষ্ট,অঢেল সুখ নিয়ে বেঁচে থাকা,
আকাশে অথবা মর্ত্যে কত সুখ স্বপ্ন আছে আঁকা।
যে আকাশ ভালোবেসে ঠাঁয় তাকিয়ে নেয় নিঃশ্বাস,কষ্ট উড়িয়ে,
তার জীবন জুড়ে উচ্ছ্বাস,মুগ্ধতা,
সে নেয় বেঁচে থাকা, ভালোবেসে জীবনটাকে জুড়িয়ে।
(এপ্রিল ১৯/২০১৯)



=এই শহরের আকাশে=

এই শহরের আকাশে নিভৃত্তে জ্বলতে থাকে
আকাশ আলো করে নিশুতির চাঁদ,
ব্যস্ত মানুষগুলা হাঁটে হন্তদন্ত,চাঁদের খবর আর কে রাখে!
এই শহরের পথেঘাটে পাতা আছে ব্যস্ততার ফাঁদ!

আলোর ঝলকানি চারিদিকে,এনার্জি অথবা নিয়ন আলোয়
পথ চিনে নেয় পথিক,প্রয়োজনহীন চাঁদালোর প্রহর,
এখানে সুখি মানুষরা নিজ স্বার্থে পথ হাঁটে,কাটে ক্ষণ ভালোয়,
চাঁদের আলোর পানসে পথে জেগে থাকে রাতভর শহর।

পথের বাঁকে পথ হারিয়ে কেউ খুঁজে না চাঁদ আলো
বিদ্যুৎ আলোয় পথের পথ কেবল সেজে থাকে,
অলিগলি রাজপথ ঝকঝকে, নেই কোথাও কালো,
আমি কেবল আলো খুঁজে মরি পথের বাঁকে বাঁকে।

উর্ধ্বমুখি হই, চাঁদ হেসে বলে, আছি তোর সঙ্গে
হেঁটে চলে চাঁদ যতদূর যাই,ক্লান্তি ভ্রান্তি ঠেলে,
খুব উড়ে যেতে ইচ্ছে করে,মিশে যাই ইচ্ছে চাঁদালোর রঙে,
ইচ্ছে লাগে আমার,একাকি উড়ি চাঁদ ছুঁয়ে ডানা মেলে।
(এপ্রিল, ১৮/২০১৯)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৯ রাত ৯:০৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×