somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোস্টেল জীবন+ পি টি এস ডি পর্ব ১

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে রাখি, আমার বক্তব্য কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; একান্ত আমার ব্যক্তিগত অভিমত। নিচের বর্ণনার ব্যাপারগুলো প্রায় ৯ বছর আগেকার কিন্তু মনের গভীরের দাগ এখনও শুকায়নি।


আমি তখন ক্লাস সিক্সে পড়ি (ক্লাস টেন= বাংলাদেশে এস এস সির বছর), ১১ বছর বয়স; বাবার মাথায় ভুত চাপল যে আমাকে ভাল কোনো স্কুলে ভর্তি করাবেন। তখন (এবং সম্ভবত এখনও) মধ্যবিত্তের কাছে ভাল স্কুল মানেই ছিল রামকৃষ্ণ মিশনের চারটি স্কুলের মধ্যে একটি-

১) রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া (এই স্কুলের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে মাধ্যমিকে র‌্যাংকারদের টপ ১০ জনের মধ্যে অন্তত ৩/৪ জন এখান থেকে থাকতো।)

২)রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নরেন্দ্রপুর (এটির সঙ্গে লাগোয়া কলেজটি খুবই বিখ্যা্ত ও ফ্যাকাল্টির দিক দিয়ে দেখতে গেলে ভারতের অন্যতম সেরা কলেজ)

৩)রামকৃষ্ণ মিশন কামারপুকুর (শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর)

৪) রামকৃষ্ণ মিশন রহড়া (রহড়া হল কলকাতার একটি সাবার্ব খড়দার এক অংশ)


এদের মধ্যে পুরুলিয়া পুরোপুরি কনসেন্ট্রেশন ক্যাম্পের মত, ১০০ একর জমি নিয়ে তৈরী এবং সবচেয়ে কাছের জনপদ (পুরুলিয়া শহর) ৫ কিমি দূরে।

রহড়া আর নরেন্দ্রপুর শহুরে পরিমন্ডলে অবস্থিত এবং কামারপুকুর একটি অর্ধশহরের মত।

বাবার খুব ইচ্ছা ছিল আমি যেন পুরুলিয়াতে চান্স পাই। আবার মা চেয়েছিল যেন আমি খুব দূরে না যাই (আমাদের বাড়ী থেকে রহড়া সবচেয়ে কাছে)। আর আমি কি চেয়েছিলাম? কিছুই চাইনি।

যাই হোক, বাবার কড়া তত্ত্বাবধানে পড়াশুনা কিছুটা করে চারটে জায়গার অ্যাডমিশন টেস্টই দিলাম। রেজাল্ট এলো আজব ধরনের-

১) পুরুলিয়া: সিলেক্টেড।
২)নরেন্দ্রপুর: হয়নি।
৩)রহড়া:হয়নি।
৪) কামারপুকুর: শুধু সিলেক্টেড নয়, একদম ফার্স্ট।


বাবা ঠিক করলেন পুরুলিয়াতেই পাঠাবেন।প্রথমেই ইন্টারভিউ টাইপের একটা হল, নাম কে ওয়াস্তে যদিও।

সেখানেই শুনলাম, পুরুলিয়াতে নাকি ছাত্রভর্তি হয় মূলত ক্লাস ফোরে, অর্থাৎ আমার নতুন বন্ধুরা পরস্পরকে অলরেডি তিন বছর ধরে চেনে। সেখানে আমরা ক্লাস সেভেনে নতুন অ্যাডমিটরা সংখ্যায় মাত্র তিন।


পরের পর্বে আসল কাহিনী শুরু হবে, কিন্তু আমি কোনরকম মশলা মেশাব না। আমার কাজ নিরাসক্ত হয়ে নিজের জীবনের সবচেয়ে বড় মানসিক ট্র‌্যাজেডির কথা লিখে যাওয়া; হাততালি বা সহানুভূতি আপনাদের হাতে।
বিশ্বাস করুন, আমি হালকা হতে চাই। শেয়ার করতে চাই।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×