somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোস্টেল জীবন ও পি টি এস ডি শেষ পর্ব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোস্টেল জীবন+ পি টি এস ডি পর্ব ১
হোস্টেল জীবন+ পি টি এস ডি পর্ব ২
হোস্টেল জীবন+ পি টি এস ডি পর্ব ১
হোস্টেল জীবন+ পি টি এস ডি পর্ব ২
হোস্টেল জীবন+ পি টি এস ডি পর্ব ৩

এটাই এই পোস্ট সিরিজের শেষ পর্ব; আগের পর্বে হোস্টেল জীবনের কথা বলেছি; এই পর্বে সে আলোচনা আর বাড়াব না ( যেহেতু ব্লগের বেশির ভাগ পাঠকই চুইংগামের মত বেড়ে চলা মেগাসিরিয়ালগুলির ভক্ত নন )।

এই পর্বে লেখার শিরোনামের আরেকটি অংশ পি টি এস ডি নিয়ে আলোচনা করব।

পি টি এস ডি মানে কী?

পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার; অর্থাৎ কোন বড় ধরনের মানসিক বা শারীরিক আঘাতের পর কোন ব্যক্তির যে মানসিক বিশৃঙ্খলা সৃষ্ট হয়।

আমার ক্ষেত্রে:

শারীরিক দিক থেকে এক বছরে প্রায় ঝাঁঝরা হয়ে গিয়েছিলাম। সাধারণত ১২ বছর বয়সে কোন ছেলের দৈহিক ও মানসিক বিকাশের হার খুবই বেশী থাকে, ডাক্তারী শাস্ত্রমতে অ্যাডোলেসেন্ট দুনিয়ার ঢোকার আগের শেষ যাত্রাতোরণ এটি। কিন্তু এই এক বছরে আমার শারীরিক বিকাশ দূরে থাকুক, ওজন কমে ৪২ কেজি থেকে ৩৪ কেজি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পর আমাদের পাড়ার ডা্ক্তারবাবু পর্যন্ত আঁতকে উঠেছিলেন।

কিন্তু এটা মূল ব্যাপার নয়, এমনকি উল্লেখযোগ্য ব্যাপারও নয়; সবচেয়ে বড় ব্যাপার হল মানসিক অ্যাসপেক্ট।

সেবছর অ্যানুয়াল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর আমি বাড়িতে বাবাকে বোঝাতে পেরেছিলাম যে এ জায়গায় আর ফিরে যেতে আমি পারব না। সেইমত বাবা একদিন ওখানে একা গিয়ে সমস্ত ব্যবস্থা পাকা করে আসে, আমি আবার আমার পুরানো স্কুলে পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে পরবর্তী ক্লাসে ভর্তি হয়ে গেলাম।

আমি জানি মাননীয় পাঠকরা মনে মনে ভাবছেন- এবার নটেগাছটি মুড়িয়েছে, আমার পোস্টও শেষ হয়েছে। দুঃখিত, আপনাদের আরো কয়েকটা লাইন পড়া বাকি রয়েছে (তবে ট্যাব ক্লোজ করে দিলে অবশ্য কিছু বলার নেই ;) )

এবার দেখে নিই এই এক বছর আজ অবধি আমার ওপর কি কি প্রভাব ফেলেছে?

১) ক্লাস এইটে পড়াশুনা করার কোন মোটিভেশনই ছিল না; ঐ দমবন্ধ করে পরিবেশ থেকে স্বাধীনতা পেয়েছি- এই স্বস্তিটাই সারা মন জুড়ে ছিল। কাজেই ক্লাসের রেজাল্টও একদম বারোটা বেজে গেল।

২) আজ পর্যন্ত হোস্টেল নামটা শুনলেই একটা বিকর্ষণ কাজ করে, পড়াশুনার স্বার্থে ভার্সিটির হোস্টেলে থাকাটা জরুরী; কিন্তু শুধু এই বিকর্ষণটার জন্য এক বছর আমি হোস্টেল এড়িয়ে চলেছি; যাতায়াতে টাইম নষ্ট হয়েছে; নিট ফল ভার্সিটির পড়াশুনার অনেকটাই মনোমত হয়নি। আবার শেষ পর্যন্ত যখন সাহস সঞ্চয় করে হোস্টেলে সিট নিলাম তখন থেকে পড়াশুনো ঠিকঠাক চলছে।(বলা বাহুল্য- এখানে আমি ল্যাপটপ ইউজ করতে পারি, মোবাইল আছে, বাইরে যখন ইচ্ছে যেতে পারি এবং ভারত সরকারের বদান্যতায় পাও্য়া ইন্স্পায়ার স্কলারশিপের টাকাগুলো মানিব্যাগে থাকে )

৩) এটা পার্সোনাল পয়েন্ট এবং আমার মনে হয় যদি কোন পাঠক কষ্ট করে এতদূর পড়ে আসেন তাহলে এই পয়েন্টটা তিনি যেন নোট করে রাখেন। আমি আর কারোর জীবনে এ ব্যাপার আবার দেখতে চাই না।এই পয়েন্টটা না বললে আমার পোস্ট সিরিজ দেওয়াটাই বেকার।

আজ থেকে ন বছর আগে জুন মাসের যে দুপুরে বাবার যে কড়া আদেশ শুনেছিলাম "তুমি এখানেই পড়বে" (৩য় পার্ট দেখুন) সেই আদেশ ভোলার চেষ্টা অনেক করেছি; আজও পারিনি। আজও অবচেতন মনে এই একটা বছরের দুঃস্মৃতির জন্য বাবাকে দায়ী করি; আজও মনে হয় যে আমি নিজে ওখানে যেতে চাইনি, বাবার জোরাজুরিতেই ওখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছি।

জানি, আপনারা বলবেন যে বাবা আমার ভালই চেয়েছিল, আমার মস্তিষ্কও তাই বলে, কিন্তু অবচেতন মনে এখনও ঘা-টা বড় কাঁচা।

আবার অন্যদিকে আমি আমার বাবাকে আমার ঠাকুরদার জন্য প্রাণপাত করে পরিশ্রম করতে দেখেছি, ফিমার বোন ভাঙা ঠাকুরদাকে তিনদিন একটানা জেগে ট্রেনের ননরিজার্ভড কামরায় নিজে দাঁড়িয়ে বাড়ি ফিরিয়ে আনার মত অমানুষিক কাজ আমার বাবা করেছে।রাতের পর রাত ঠাকুরদাকে সেবা করে সকাল বেলা ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে বাবা অফিস গেছে। আমার ঠাকুরদার জন্য আমার বাবা যে পরিমাণ ত্যাগস্বীকার করেছে তা যদি অন্য কোন ছেলে তার বাবার জন্য করে থাকে তাহলে আমি খুবই আশ্চর্য হব।

কাজেই মনের মধ্যে একটা দোষীভাব কাজ করে যে এমন পিতৃভক্ত বাবার ছেলে হয়ে আমি যদি নিজের বাবাকে মনে মনে দোষী করি তাহলে সেই বিশ্বাসঘাতকতা আল্লাহ ক্ষমা করবেন না।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×