হাঃ হাঃ হাঃ
শায়খ ধরা পরল... আর এখন সবাই ভাবছে 50 লাখ টাকা কে পাবে!
র্যাব ভাবে আমি পাব, পুলিশ ভাবে আমি,
মানুষ ভাবে তারা পাবে, হাসে অন্তর্যামী
না - খোদা কে আমার মত বাবুর বল্লগ এ আনব না - এখানে অন্তর্যামী হল বাংলাদেশের হর্তাকর্তা যারা এসব পরিচালনা করছে। কেন ওরা এটাকে এতো ফলাও করে সব জায়গায় দিয়েছে ভেবেছেন কি? বি.ন.পি সরকার হয়ত নিজেদের "আমরা সুস্থ আমরা স্বাধীন আমরা জে এম বি করিনা" বলে প্রকাশ করতে চাইছেন। এতো কষ্ট করলেন কেন? নির্বাচনী প্রচারনায় বলতেন যে এদের উচ্ছেদ করবেন! এখন করে ফেললেন.... তো বলবেন টা কি? মিথ্যে আশ্বাস দেয়ার যে কিছুই রইলনা!
না আমি আওয়ামীলীগ নই। আমি পেট পার্টি - যখন যে আমাকে কাজ দিবে - আমি তাই। আমাদের মত সাধারন মানুষ কেন রাজনীতি করবে? এ তো রাজনীতি - রাজাদের কাজ কারবার। আমরা প্রজা হয়ে বেচে রব.... ওতেই খুশী । আমি ঘুমুতে যাবার আগে আজ রাতে 50 লাখ টাকার সবপ্ন দেখবনা - কালকে চলার জন্য 50 টাকা আছে মানি ব্যাগ এ - ওতেই হয়ে যাবে। তবু তো শান্তির ঘুম হবে! না ঠিক শান্তি তো নয় - কালকে মোবাইল কার্ড কিনব - 300 টাকার শ্রাদধ - একটেলের প্রতারনা ভুলবনা ভুলবনা!
তবু আমার টাকার রং সাদা - কাল নয়।
মিডিয়া ফ্রেনজি কাজে দিয়েছে - শায়খ হট টপিক। বি,ন,পি এখন সার্থক দল সন্ত্রাসের বিরুদ্ধে - আওয়ামীলিগ এখন বাটে - তাই বিব্রিতি - "এ সব সাজানো খেলা"... পালটা বিবৃতি "ঘরের কথা পরে জানল কেমনে?" তাই নামাও কমিটি - নামাও মানুষ।
ড্রামা কি কেবল বাংলা সিনেমায় হয়???
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



