স্বপ্ন বিভর রাতের শেষে তোমার কথা ভেবে
উন্মাদনায় কাটে প্রেম
তোমার খোজে - দিগন্ত বিলীন আমার মনের গোপন বাসনা
উন্মাদনায় কাটে প্রেম
তোমার খোজে কাটে প্রেম ।।
গানটি মাকসুদ ও ঢাকার প্রথম এ্যলবাম এর। যখনই এই গান শুনি তখনই আমার মনে পড়ে যায় একটা গেম এর কথা -এবিউজ। যখন খেলতাম তখনও ভাল গেম বের হয়নি বাজারে - সিডির দাম 700 800 টাকা... 500 টাকায় একটা পেলে বর্তে যেতাম। তাও কিনে যাই সিডির পর সিডি। আর এক সিডিতে 2 টা গেম পেলে তো কথাই নেই - মনে হত দোকানদার কে অনেক ঠকিয়ে এলাম! তখন বয়স কম - সব সময় শুনে এসেছি দোকানদার মানুষ ঠকায় - চোরের ওপর বাটপারি করার মজাই আলাদা ছিল তখন। কিন্তু ঐ গেম এ কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলনা - তাই আমি এই গান ছেড়ে খেলতাম।
আহা কি দিন ছিল। এখনো গানটা শুনলে মনে হয় আমি খেলছি এবিউজ - পার হচ্ছি একটার পর একটা লেভেল।
সে অনেক দিন আগের কথা। এখন মনের গানের খাতায় লেখা হয়েছে এরকম আরো ওনেক গান - ওনেক কথা। প্রতিটি গানের সাথে মিশে রয়েছে সৃতি - কিছু ভাল - কিছু হৃদয় বিদারক - তবু সৃতি তো! হঠাৎ হঠাৎ কিছু হিন্দি গান মনে করিয়ে দেয় বেশ কিছু সময় - সৃতি রোমন্থন করবার বিলসীতা করতে পারিনা - ওসব সৃতি চাদের কালিমার মতই বিধে রয়েছে বুকে। কিছু সময় গড স্ম্যাক মনে করিয়ে দেয় জখন নিজেকে নতুন করে সাজাচ্ছি তার কথা - মনে করিয়ে দেয় নিজেকে তুলে ধরবার সময়ের কথা - জখন সে চিপা আধার গলি পার হয়ে এগিয়ে যাচ্ছিলাম আলোর পথে - নিজেকেই নিজে জখন প্রশ্ন করতাম - যা করছি ঠিক করছি কি? আবার আরো কিছু গান মনে করিয়ে দেয় পরবর্তি জীবনের কথা - যা শুরু করেছিলাম সব কিছু হারিয়ে। হঠাৎ হঠাৎ মনে পড়ে আশিব ভাই এর সাথে আড্ডার কথা - মনে পড়ে এমন কিছু সৃতি যা অনেক আগেই ফেলে এসেছি জীবনের পথে - না চাইতেও যা পেয়েছি - আর চেয়েও যা কখন আর ফেরৎ পাবো না।
আর এখন ? শুনছি আইরন মেইডেন ।
সব সৃতি রা মুছে যাক। শুরু হোক নতুন জীবন।
নতুন করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



