যখন ছোট ছিলাম - কেমন ছিলাম জানিনা, তবে ওন্য ছেলেরা যেমন মেয়েদের এড়িয়ে চলতো - আমি চলতাম না। সত্যি কথা বলতে যে কাজ সবাই যৌবন পার হয়ে এলে করে - তা আমি 2 বছরেই করেছি - উহু আপনারা যা ভাবছেন তা না - ওটা শারিরীক ভাবে অত ছোটো বয়সে অসম্ভব! শুধু চুমু খেয়েছিলাম - ছবিও আছে - আমার ভাই বড় সখ করে তুলেছিল তার ছোট ভাইএর প্রথম ঠোট চুমু! (কষ্টের বেপার হল - ঐ আমার প্রথম আর শেষ ) দুদিন আগে সেই মেয়ের বিয়ে হল - আমি খেয়েও আসলাম - বিয়ের নিমন্ত্রন হাতছাড়া করা অসম্ভব! বরের সাথেও দেখা হল - ভাল মানুষ - কোন মন্তির পারসোনাল অ্যাসিসটেন্ট - আজকাল তো মানুষের চেয়ে পি-এর পাওয়ার বেশী তাই ঐ ছবির কথা বলতে পারিনি - কে জানে কি করে বসে বাবা!
আপনারা যারা 90 দশকের দিকে গান শুনতেন - তাদের জানার কথা একটা গানের বেপারে - গানটি একটি বউকে নিয়ে
লাল শাড়ীরে নিশি রাইতে যাইতন বনে লাল শাড়ীরে
কোনবিরহে যাইতন বনে লাল শাড়িরে
রিনি ঝিনি মল বাজে তার চোখের ঘুম হারায়রে
না জানি কোন ----------- বিয়ার সাজে যায়রে...।
এই গান তখন বেশ শুনতাম। তো তখনও বয়স কম। আমার বাসার বাইরে খেলছি - হঠাৎ সামনে দিয়ে পড়শীর ছোট মেয়ে - আমার সমান কিংবা এক বছর বড় - হেটে যাচ্ছে লাল শাড়ী পড়ে তার স্কুলের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতায়। আমি নাকি দৌড়িয়ে গিয়ে ধরে চিৎকার করে এই গান গাওয়া শুরু করি - আর আমার জড়ায় ধরা দেখে মেয়েও আত্মচিৎকার। আম্মা এসে দুজন কে চেচাতে দেখে কিংকর্তব্যবিমূড় ।
দুঃখ। মেয়েটি বুঝলোনা আমার সুবোধ গানটা । বুঝলনা.... বুঝলনা আমি তাকে জড়িয়ে ধরিনি.... ধরেছিলাম তার লাল শাড়ীকে (জানিনা আসলে - অনেক আগের কথা তবু যদ্দূর মনে হয় আর কি - অত ছোট বয়স থেকেই নিশচই বদ ছিলাম না!)... আজ পর্যন্ত আমাকে দেখলে পথ ছেড়ে চলে যায়!
সৃতি চারন করছি এখন। কথায় আছে ছোটরা বড় হয়ে বোকা হয়ে যায় - একটা ছেলে ছোট থাকতে সব সময় ডিব্বায়ে বাড়ী মারতো - তা দেখে মা গর্ব করে বলত "ছেলে বড় হয়ে তবলচী হবে - বেশ ভাল ভাবে হাত দিয়ে বাড়ী মারবে..."
ছেলেটি বড় হয়েও হাত দিয়ে ভালই বাড়ী মারতো - তবে মারতো বাস এর গায়ে।
কন্ডাক্টর ছিল সে।
আমারো একই অবস্থা - ছোট বয়সে ফর্মে থেকে এখন বাশ!
তবুও মাঝে মাঝে এসব ভাবতে ভালো লাগে। তক্ষকের কমেন্ট পড়ে ভাল লাগল... ভাবলাম লিখি না হয়। আজ আমি আছি - হয়তো দেখছেন না - তবু পড়ছেন। এই সব সৃতি দিয়েই নিজেকে অমর করে রেখে দিচ্ছি আমি নিজেকে। কাল আমি থাকবনা.... ঠিক। তবে এই ওয়েবসাইট থাকবে -থাকবে আমার এই ছোট লিখা গুলি।
আর কেউ কখন এসব পড়ে একটু - এক ফোটা সময়ের জন্য যদি ভাবেন - কামরান কে?
আমার লিখা সার্থক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



