রাতের আধারে-নিস্তব্ধতা চিরে
কোন এক দিকভ্রান্ত চিল
আত্মচিৎকার করে ওঠে
ভেংগে যায় ঘুম ভেংগে যায় স্বপ্ন
ঘর্মাক্ত শরীরে একাকী জেগে উঠি এই
জন কোলাহলে
সমাপ্ত বাসনার গহীন অন্তরালে
জেগে ওঠে ক্রোধ
ধিক্রান্ত মন বোঝেনা বিবেকের ক্রন্দন
তাকাই পাশে ঘুমে মগ্ন শরীরের পানে
অসাড় তবুও উকি দেয় তৃষনা
হয়তো কোন ফুলের ঘটল পতন
পাপড়ি এখন জর্জরিত
ভালবাসার নামে
শিকারী আমি নেই
নেই কোনো গ্ললানি বোধ
নই আমি সৈরাচারী
তবুও বিবেকের অনল নিভে গেছে
বহু আগেই
ধর্ষিত মন বোঝেনা কাব্য
বোঝেনা কষ্ট , ভালবাসা
গহীন কোনো কোনে... বেজে ওঠে করূন বেহালা....
পরক্ষনে ঢেকে যায় সে ফুলের তীব্র আত্মচিৎকারে
শিকারি আমি,
জানি।
দোষ কি কেবল আমারি?
----------------------------------
মাঝে মাঝে সখের বশে গান করি। তারই মাঝে একটা গান এটা।
এই গান লিখার এবং গাওয়ার পর আমার বেশ কিছু ফ্রেন্ড আমার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



