somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বাবুচ্চি মানুষ

২০ শে জুন, ২০১৫ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মার তেতলা বিশাল ফেরী। সকাল থেকে স্বেচ্ছা উপোশ দিয়ে চোখে আন্ধার দেখতেছি। দোতলার ক্যান্টিনে যেয়ে ডাল ভাতের সাথে প্রমান সাইজের একখান ইলিশ নিয়ে বসে গেলাম। ইলিশের টুকরা মুখে দিয়ে খানাপিনা ছেড়ে উঠে গেলাম। ওয়েটার অবাক হয়ে দ্যাখে।
জাতীয় মাছের এ ক্যামন বেইজ্জতি? ? এরা হাত দিয়ে না পা দিয়ে রাধে?? হাজত কারাগারের খাবারও এর থেকে ভাল। ক্ষুধার্ত মানুষের সাথে বেইমানি। চউখ দিয়ে প্রায় পানি চলে আসল।
ওয়েটার কে টাকা দিলাম। সে জিগায়:: বস, খাইলেন না তো কিছু!!
আমি বললাম... আমি বাবুচ্চি মানুষ। সব সময় খাই না। খাবারের টেস দেখি। আপনাদের খাবারের টেস দ্যাখলাম।।
চোখ জোড়া বিড়ালের চোখের থেকেও উজ্জ্বল হয়ে গেল তার। কিসের গর্বে তা বুঝলাম না। দুড়ুম করে বলে ফেলল:: দ্যাখোদিনি কান্ড। আমি শুরুতেই আন্দাজ করছিলাম। তা কোন যায়গার বাবুচ্চি??
বললাম... কারাগারের। হাজতের বাবুচ্চি আমি।
বলল... তাই তো!! আমি সন্দেহ করছিলাম। আমার ফেরেন্ড ছিল হাজতে। বাইর হয়ে কয় খাবার ফাস ক্লাস।।
এ পাগলা অনেকটা ইন্ডিয়ান ডাক্তারদের মত। আপনাকে বাড়ির কথা জিজ্ঞেস করলে আপনি যদি ডাক্তারকে বলে বসেন... দাদা, এন্টার্কটিকায়।
সেও বলবে... ওহ রে!! দাদা, খুব ভাল যায়গা, খুব ভাল। আমার জ্যাটাত বউদির বড়দির মেঝবোনের ছোট ছেলে বিয়ে করেছে ওখানে।
পাগলার কান্ডজ্ঞানে বিরক্তিতে নিজের মুখ বিকৃত হয়ে গেল। এ কোন মুসিবত?? এ পাগল শুরুতে সন্দেহ করে আমার সব কথাই বিশ্বাস করল। এসব পাগলদের এই এক সমস্যা। আমি যে রাগ করে বানিয়ে অনেক কিছু বলে ফেলেছি সে বুঝলই না।
এই রেস্টুরেন্টগুলো চালায় এক একটা খোদার খাশি। খাবারে যে লবন নামে একটা জড়বস্তু দিতে হয় সেটাও ভুলে গেছে। পদ্মার কাঁদা ঘোলা জ্বল গরম করেই ভাবে রান্না শেষ। এরা জানে ; দক্ষিন বংগ থেকে প্রতিদিন হাজার হাজার রুগী ঢাকায় আসে চিকিতসা নিতে। পেটে আলসার আছে রুগীর সংখ্যা কম না। এরা ক্ষুধা সহ্য করতে পারে না। ক্ষুধার জ্বালায় এ অখাদ্য কুখাদ্য খাবেই। তাই এগুলো 'by chance' খাবার হোটেল। পরিস্থিতির স্বীকার না হলে কোন আদম সন্তান এখানে থুথুও ফেলবে না।
কারাগারের খাবারের গল্প শুনেছি হাজত ফেরত এক বন্ধুর কাছে। সবজির আড়তের ফেলে দেওয়া পঁচা সবজি গুলো গাড়ি ভরে নিয়ে যায়। আমার বন্ধুর কাটাকুটির দায়িত্ব পড়ত। সে বলল পঁচা গন্ধে কুটার সময় আমি একদিন বমি করে দিয়েছি। বাকিটুকু বলার আর রুচি পাচ্ছি না।
সম্মানিত জেলার আর এই রেস্টুরেন্ট মালিক দুটোই খোদার খাশি। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর পরে এদের তুমি এমন করে দিও যেন অনন্তকাল পঁচা গলা খাবার খাইতে হয়।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×