somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুপি আর পড়ুম না - বুড়োদা কাহিনী - ১

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাগো বুড়োদা হঠাৎ আইয়া কইল, বইয়া বইয়া আর দিন তো কাটেনা । কিছুতো একটা করা লাগে।
আমি কইলাম - কি করবা কও ।
কি যে করি জানিনা, কিন্তু কিছু একটা করা লাগে।
কয়েকদিন দেখ নাই ।
আবারো দেখা হইতেই কইল, ভাবছস, কি করবি?
আমি কইলাম - নাতো ।
বুড়োদা কইল তগো মাথায় গবর, কিছু নাই । চ একটা ফাংশান করি। বড়ো বড়ো আর্টিষ্ট আইনা পাড়া কাঁপাইয়া জম্পেশ একটা ফাংশান করি ।
আমরা ঝাপাইয়া পড়লাম । বুড়োদা সম্পাদক । বুড়োদা কইলো, একা সম্পাদকে কাম হইবো না। তুই সহ-সম্পাদক হইয়া যা। কাম কাজতো করা লাগে। আমি টুপি খাইয়া গেলাম । দিন ঠিক কইরা ফালাইলাম।
আমরা বড় বড় আর্টিষ্ট জোগাড় কইরা ফালাইলাম। জোগাড় যন্ত্রও হইল। বুড়োদার দেখা নাই । ফোন কইরা কইরা হয়রান। বুড়োদা কয় করনা তোরা, আমিতো আছি।
টাকা পয়সা লাগে, বুড়োদা কয়, আরে আমিতো আছি । তোরা আগাইয়া যা। ফাংশান কিন্তু জম্পেশ হওয়া চাই ।
আমরা আগাইয়া গেলাম। টাকা পয়সাও জোগাড় করছি ।
বুড়োদার দেখা নাই । আরতো পিছাইয়া যাওন যায়না ।
দিন আগাইয়া আসে, আমরা চিন্তায় আছি।
বুড়োদা একদিন এরমধ্যে দেখা দিয়া কইল - ফাংশান উদ্বোধনে আমাগো জেলার বড় সাহেবরে ডাকা লাগে।
আমি কইলাম -বড় সাহেব আইবো ? বুড়োদা কইলো আইবো না মানে, আমি যাইতাছি নেমন্তন্য করতে । বড় সাহেব কিছু না ভাইবাই কথা দিয়া ফালাইলো।
আমাগো আর পায় কে, ফাংশানের ইজ্জত বাইরা গেল।
বুড়োদা আবার ডুব দিয়া দিল। ভজহরি কয় চিন্তা করস ক্যান, এতদুর আগাইয়া আর পিছন ফিরা যাওয়া যায় না। বড় বড় আর্টিষ্ট আইবো, বড়-সাহেব আইবো, পাড়া কাঁপাইমু । ভজহরি আছে - তুই চিন্তা করস ক্যান।
ভজহরি আবার টাকা পয়সার তবিল দেখেতো। চিন্তা কম। ভজ হরির সাহসে আমি সাহস পাইয়া প্রায় সব একরকম গুছাইয়া ফালাইলাম।
উদ্বোধনের দিন সকাল থিকা বুড়োদা নাই । তবে সব কামতো আমি আর ভজহরি কইরা ফালাইছি । এইবার উদ্বধন হইলেই হয়।
সময়মতো আমরা সাইজা গুইজা হাজির। ভিতরে ভিতরে উত্তেজনা হইতেছে। এতবর একটা ব্যাপার কইরা ফালাইছি , এইবার মাইক্রোফোন হাতে লইয়া ষ্টেজে উঠলেই হয় । ভজহরি আমারে সাহস দেয় - কয় - মাইক্রোফোন হাতে ষ্টেজ ফ্রি হইয়া যা।
হইয়াও হইলো না। হেভি সাইজা গুইজা বুড়োদা হাজির। বড় সাহেবের লগে লগে ষ্টেজে উইঠা মাইক্রোফোন হাতে লইয়া, বন্ধুগণ- - - - -
আমাগো স্বপ্ন ভাইঙ্গা ভুইঙ্গা চুরমার।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×