somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার ভাই কিংবা অভিজ্ঞ ব্লগার ভাইদের সাহায্য কামনা করছি…[টাকা পয়সা চাই না শুধু একটু পরামর্শ]

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবার বুকে সমস্যা। আর এই সমস্যাটি প্রথম দেখা দেয় মাস চারেক আগে। বেশি হাটলেই বুকের ভিতর নাকি দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। অফিস থেকে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি আরম্ভ হওয়ায় বাবা জোরে পা চালিয়ে বাসায় আসতে চান আর তখনি বুকের ব্যাথায় রাস্তার পাশে বসে পড়েন। আর এটাই হলো সূচনা।

এর পর ডাক্তার দেখানো হয়। বগুড়া পপুলার ডায়গনষ্টিক সেন্টারের ডাক্তার
মো: মজিবর রহমান সেলিম,
MBBS, DTCD, MD (Cardiology)
Associate Prof. & Head, Dept of Cardiology
Shahed Ziaur Rahman Medical College

ডাক্তার ইটিটি নামক একটা টেষ্ট দিয়েছিলো যা করতে গিয়ে বাবা সেন্স লেস হয়ে পড়ে যান। বাবার এমন অবস্থা দেখে ডাক্তার দ্রুত সিসিইউতে পাঠিয়ে দেন। ভাগ্য ভালো ডাক্তারটি ছিলো উনি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আবার উনি নিজেই হাসপাতালের সিসিইউতে ভর্তি করিয়ে দেন।

দুই দিন থাকার পর বাবা একটু সুস্থ বোধ করলে বাড়ি নিয়ে আসি। বাবাকে বাড়ি আনার ডাক্তারের কাছে গেলে উনি বলেন, রোগীকে যত তাড়াতাড়ি পারেন ঢাকা নিয়ে এনজিওগ্রাম করান তার পর পরামর্শ অনুযায়ি চিকিৎসা করান।

ঘটনার ত্রিশ দিন পর… বাবাকে নিয়ে ঢাকায় আসলাম ল্যাবএইডে ডা: আফজালুর রহমান, অধ্যাপক জাতীয় হৃদরোদ ইনষ্টিটিউট এর কাছে। উনি দেখে ল্যাব এইডে এনজিওগ্রাম করানোর জন্য বলেন। মোট খরচ হবে মনে হয় ২২০০০.00 টাকা মত। আগামী কাল ১৪/04/2014 তারিখ মানে সোমবার এনজিওগ্রাম করানোর কথা। হাসপাতালে এডমিট হতে হবে আগামীকাল।

আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমরা চেয়েছিলাম জাতীয় হৃদরোগে করালে হয়তো খরচ কম পড়তো। কিন্তু ডাক্তার আমাদের কথা তো শুনলেনই না আমাদেরকে বিশাল খরচের মুখোমুখি করে দিলেন। তাকে দোষ দিচ্ছি না দিচ্ছি আমার কপালকে।

ঢাকায় আসার আগে ডা: আফজাল স্যারের এক আত্নীয়র মাধ্যমে ডা: আফজালুর রহমানের কাছে আসি। স্যারের আত্নীয়কে ধরছিলাম উনি যেনো ল্যাবএইডে সাক্ষাত করে অন্তত আমাদের পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে সরকারী কোন হাসপাতালে ব্যবস্থা করে দেন। সেই ভরসাতেই ঢাকা এসেছিলাম। তার আত্নীয়ও আমাদেরকে বলে দিছেন সমস্যা নেই আমি বলে দিবো।

এখন তাহলে আমাদের কি করনীয় ??

একদিকে বাবাকে সুস্থ দেখতে চাই অন্যদিকে ল্যাবএইডের খরচের ধাক্কা সামলাতে পারবো বলে মনে হচ্ছে না।

যদি একটু ‍উপদেশ দিতেন কেউ তবে আমরা অনেক টেনশনের হাত থেকে বেচে যেতাম। কোন কূল কিনারা পাচ্ছি না।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×