যদি হঠাৎ কোন ট্রাক
তোমার সামনে এসে দিশেহারা হয়ে যায়।
আর তুমি চোখ বন্ধ করে
মনে মনে বলতে থাকো-
'আমি বেচেঁ থাকার সাধ্য মত চেষ্টা করছি।'
অথছ, তোমার শরীরের একটি অঙগও
সেই চেষ্টার প্রতিক্রিয়া দেখালোনা।
তুমি অনড়ের মত, নির্বোধের মত, নির্বাক দাঁড়িয়ে থাকলে।
এবং তুমি হারিয়ে গেলে।
আচ্ছা,
আমরা কি তখন বলবোনা যে
তোমার চেষ্টায় অথবা
তোমার সাধ্যে কোন ত্রুটি ছিল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


