বাঙ্গালী নারীদের ক্রিকেট খেলা দেখার প্রতি আগ্রহটা বর্তমানে অনেক গুন বেড়ে গেছে, বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশের সফলতা শুরুর পর থেকে আগ্রহটা এখন অনেক অনেক বেশী।
এই ব্যাপারটি আরো ভালো করে বুঝতে পারলাম আমার মা, বোনের খেলা দেখার প্রতি আগ্রহটা দেখে। যারা খেলা নিয়ে তেমন মাথা ঘামাতো না তারা এখন বাংলাদেশর খেলা শুরু হলে বারবার উকি দেই, খেলা দেখার জন্য বসে থাকে সিরিয়াল দেখার মত করে (যদিও আমার পরিবারের কেউ সিরিয়াল দেখে না)।
এক সাথে খেলা দেখতে অনেক ভালো লাগে কিন্তু বর্তমানে খেলা দেখতে গেলে বার বারই লজ্জাই ছোট বোনটাকে বলতে হয় এইখান থেকে এখন যা, বই পড়তে যা.... এখন খেলা দেখা লাগবে না। আর মা তো লজ্জাই আর রুমেই আসতে চাই না।
positively সবার দৃষ্টি আকর্ষন করছি #Star_sports এর কনডমের বিজ্ঞাপনের বিষয়টি নিয়ে। বাংলাদেশ ইন্ডিয়া খেলা চলাকালিন অবস্থাই Score নামের কনডমের বিজ্ঞাপনটি বার বার দেখানো হচ্ছে এইটা দেখে কি আমার সাথে কিংবা আপনার সাথে আপনার মা, বোন বসে থাকতে পারবে??
যখনই বিজ্ঞাপনট দেখাই তখনই চ্যানেল পরিবর্তনের জন্য ব্যাস্ত হয়ে উঠি আমি..
যখনই বিজ্ঞাপনট দেখাই তখনই ছোট বোনটা লজ্জাই অন্য রুমে চলে যাই..
যখনই বিজ্ঞাপনট দেখাই তখনই মায়ের সামনে মাথা নিচু করে অন্যমনস্ক হয়ে থাকতে হয়..
স্বপরিবারে যে টিভিতে খেলা দেখবো তারও উপাই নেই। মনে হয় টেলিভিশনগুলোতে পর্নগ্রাফি চলছে।
আমাদের বাংলা চ্যানেল গুলোতে ডিস্টার্ব দেওয়াই বাধ্য হয়ে star sports দেখতে হয়।
বেহায়াপানা করতে করতে ইন্ডিয়ার চ্যানেলগুলো কতটা যে নিচে নেমে গেছে তার পরিনামে ইন্ডিয়া এখন ধর্ষনের দেশে পরিনত হয়েছে শুধু তাই নয় পারিবারিকভাবেও যৌন-নির্যাতন শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে।
শুধু কনডম নয় বিভিন্ন বডি স্প্রের বিজ্ঞাপন সহ আরো হাবিজাবি যে বিজ্ঞাপন গুলো এখন দেখি তা বড়ই অসস্তিকর এবং স্বপরিবারে দেখাটা অত্যন্ত লজ্জাকর ব্যাপার। তার চেয়েও বড় লজ্জাকর ব্যাপারটি হলো যখন সবার সামনে এই বিজ্ঞাপনগুলো আসে তখন বারবার চ্যানেল পরিবর্তন করতে বাধ্য হতে হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



