somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ অক্ষরের কম পাসওয়ার্ড নিরাপদ নয়

১৮ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, সাত বা তার কমসংখ্যক অক্ষর ব্যবহার করে সেট করা পাসওয়ার্ড মোটেও আর নিরাপদ নয়, বর্তমানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করে খুব সহজেই নাকি সেই পাসওয়ার্ড ভেঙ্গে ফেলা যায়। খবর বিবিসি অনলাইনের।

গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে খুব কম দামেই কম্পিউটার কেনা যায়। আর এসব কম্পিউটারের সঙ্গে আছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড। এসব গ্রাফিক্স কার্ডে থাকে শক্তিশালী অনেক প্রসেসর। আর এমনই শক্তিশালী গ্রাফিক্স কার্ডসমৃদ্ধ কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই কম অক্ষরের ছোটো পাসওয়ার্ড সহজেই ভেঙ্গে ফেলা যায়।

গবেষকরা দাবি করেছেন, যেকোনো ৭ টি অক্ষরে বা চিহ্নে দেওয়া পাসওয়ার্ড বা তারও কম সংখ্যক পাসওয়ার্ড এখন অপর্যাপ্তই। এই সংখ্যক পাসওয়ার্ড সহজেই ভেঙ্গে ফেলতে পারে কম্পিউটার।

গবেষকরা জানিয়েছেন, পাসওয়ার্ড দেবার বেলায় কম করে হলেও ১২ টি অক্ষর ব্যবহার করা উচিৎ। তবেই যদি নিরাপদ থাকা যায়।

জর্জিয়া টেক রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষক রিচার্ড বয়েড জানিয়েছেন, অনেক গ্রাফিক্স কার্ডেই স্ট্রিম প্রসেসর লাগানো থাকে যেগুলো প্যারালালভাবে ছবি সাজিয়ে দেয়। অনেক গবেষক এসব প্রসেসরের বেসিক অ্যারিথমেটিক্যাল প্রপার্টিজ ব্যবহার করে পাসওয়ার্ড ভাঙ্গার কাজটি করেন।

তিনি আরো জানিয়েছেন, এখনকার গ্রাফিক্স কার্ডের ব্যবহারে পাসওয়ার্ড ভাঙ্গার ক্ষমতা মাত্রই এক দশক আগের কয়েক হাজার কোটি ডলার মূল্যের সুপার কম্পিউটারের দক্ষতার সমান।

গবেষকরা জানিয়েছেন, অনেক বড়ো পাসওয়ার্ড দিলে ভাঙ্গতে অনেক বেশি সময় লাগে বলেই সেই পাসওয়ার্ডটি নিরাপদ। কিন্তু ৭ বা তার চেয়ে কম সংখ্যার পাসওয়ার্ড এখন আর মোটেও নিরাপদ নয়।
তথ্য: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×