somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যেখানে যুদ্ধ দিয়ে শুরু

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন যেখানে যুদ্ধ দিয়ে শুরু

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয়। তাতে ২০-৩০ কোটি শুক্রাণু থাকে, (নারীদের গর্ভে যদি সেই পরিমান স্থান পেতো তাহলে ২০-৩০ কোটি বাচ্চা তৈরী হতো)
এই ২০-৩০ কোটি শুক্রাণু, মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে; মাত্র ৩০০-৫০০ শুক্রাণু জীবিত থাকে। আর বাকিরা এই "ছুটে চলার" পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়।
এই ৩০০-৫০০ শুক্রাণু
যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে।
তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে, অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে।
সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন ছিলোনা কোন চোঁখ, হাত, পা, মাথা, তবুও আপনি জিতেছিলেন।

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ করেনি সাহায্য তবুও আপনি জিতেছিলেন।

আপনি যখন দৌঁড় দিয়েছিলেন"
তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্রচিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবদি আপনি জিতে ছিলেন।

আর আজ......??

আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন,
কিন্তু কেন?
কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন?

এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে।
হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে,
সাহায্য করার মানুষ আছে,
তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন।

যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেন নি।
৩০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌঁড় দিয়ে কারো সাহায্য ছাড়ায় প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।

সেখানে আজ....
আপনি কেন হারবেন?

কেন হার মানবেন?
আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন ইনশাআল্লাহ।
নিজেকে সময় দিন,
মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে তার?
মনের চাওয়া কে সব সময় মূল্য দিন,আর সব সময় আল্লাহকে স্বরণ করুন।
বিরামহীন লেগে থাকুন- ভরসা করুন আল্লাহ্ কে
আপনি জিতবেন।

(কারণ আপনার জন্ম সৃষ্টির লক্ষ্যে আপনাকে আল্লাহই জিতিয়েছেন)
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×