একই পরিবারের ৯ জনের আÍহত্যা
শাহজাহান কমর ও মো. নজরুল ইসলাম: সদর উপজেলার কাসর তিনকোণা পুকুরপাড় এলাকায় গতকাল বিকাল সোয়া ৩টায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আÍহত্যা করেছেন মরহুম আদম আলী ফকিরের পরিবারের ৯ সদস্য। তারা হলেন পরিবারের কর্তা জয় আনোয়ার আদম, তার স্ত্রী জয় মুর্শিদা আনোয়ার আদম, ছেলে জয় মাহী আনোয়ার আদম, জয় রাহাত আনোয়ার আদম, জয় মোল্লা আনোয়ার আদম, জয় আরিফ আনোয়ার আদম এবং মেয়ে জয় মুন আনোয়ার আদম, জয় আক্তারী আনোয়ার আদম ও জয় শাবনাজ আনোয়ার আদম।
একসঙ্গে একই পরিবারের এত সদস্যের আÍহত্যার প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এক্ষেত্রে ভ্রান্ত ধর্মবিশ্বাস কাজ করে থাকতে পারে বলে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. নিলুফার আখতার জাহান। পুলিশ জয় আনোয়ার আদমের বাড়ি থেকে ৪টি ডায়েরি ও ১টি চিরকুট উদ্ধার করেছে। ডায়েরিতে লেখা রয়েছে আÍহত্যাকারী ৯ জনের নাম। আর চিরকুটে লেখা রয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। যিশু খ্রিস্ট মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। চিরকুট পড়ে ময়মনসিংহ পুলিশ সুপারের ধারণা, ধর্মীয় ভ্রান্ত বিশ্বাসের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, পরিবারের কর্তা ব্যক্তিই অপর সদস্যদের আÍহত্যায় প্ররোচিত করে থাকতে পারেন।
পুলিশ আরও জানায়, আদম পরিবারের বাড়িটি খুবই পরিপাটি। সম্প্রতি বাড়ির চারদিকে বাঁশের বেড়া দেয়া হয়। বাড়ির ভেতরে রয়েছে নতুন খনন করা ৬ ফুট দীর্ঘ, ৪ ফুট প্রস্থ ও প্রায় ৫ ফুট গভীর কবর এবং ১টি কফিন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী জামালপুর থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটির চালক মতিন এ প্রতিবেদককে জানান, দূর থেকে কয়েকজন লোককে হাতে হাত রেখে রেললাইনের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখি। ট্রেনটি তাদের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই একসঙ্গে তাদের সবাই ট্রেনের নিচে ঝাঁপ দেয়।
প্রতিবেশীরা জানান, জয় আনোয়ার আদমের পরিবারের সঙ্গে তাদের তেমন সম্পর্ক ছিল না। ৫ বছর আগে পরিবারের সদস্যরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন বলে তারা শুনেছেন। প্রকৃতপক্ষে ওই পরিবারের সদস্যরা কোন ধর্ম পালন করতেন তা প্রতিবেশীদের কেউই নিশ্চিত করে বলতে পারেননি।
একসঙ্গে ৯ জনের আÍহত্যার দুটি কারণ থাকতে বলে গতকাল টেলিফোনে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. নিলুফার আক্তার জাহান। তিনি বলেন, সাধারণত এ ধরনের ঘটনাকে ‘মাস প্যাক্ট সুইসাইড’ বলা হয়ে থাকে। এ ধরনের ঘটনা সমবয়সিদের মধ্যে অথবা বিভিন্ন বয়সিদের মধ্যেও হতে পারে। তবে ময়মনসিংহের ঘটনাটি এক্ষেত্রে বিরল। কেননা, আÍহত্যাকারীরা সমবয়সি নয়। হতে পারেন ওই পরিবারের কর্তা (বাবা অথবা মা) নিজে ভ্রান্ত ধর্ম বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন। সম্ভবত তারই ভ্রান্ত বিশ্বাসে প্রভাবিত হয়েছেন পরিবারের অপর সদস্যরা। অথবা পরিবারের কর্তা মানসিক রোগে আক্রান্ত হয়ে ভ্রান্ত ধর্মবিশ্বাস ধারণ করেন। তার কারণে পরিবারে অপর সদস্যরা ভ্রান্ত বিশ্বাস ধারণ করেন।
দ্বিতীয় কারণটি হচ্ছে পরিবারের কর্তা কোনও ধর্মীয় নেতার অনুসারী হয়ে ভ্রান্ত বিশ্বাস ধারণ করতে পারেন। তার প্রভাব পড়েছে পরিবারের সদস্যদের ওপর। অপরদিকে এও বলা যায় খ্রিস্টান ধর্ম গ্রহণের পর মৌলবাদী কিংবা জঙ্গি সংগঠনের দ্বারা জীবননাশের হুমকি প্রদান করা হয়ে থাকতে পারে। কিংবা প্রতিবেশীদের বক্তব্য থেকে বলা যায় ভিন্ন ধর্ম গ্রহণের পর তাদের সমাজে একঘরে করে রাখা হয়। যা তাদের মানসিক ও সামাজিক বিপর্যয়ের কারণ হয়।
ভিন্ন ধর্ম গ্রহণের পর তাদের সমাজে একঘরে করে রাখা হয়। একই পরিবারের ৯ জনের আÍহত্যা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
=ভালোবাসার কাব্য=

মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।