somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ব্যবসায়িক সম্পর্ক

০৬ ই জুন, ২০০৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজাহান আকন্দ শুভ ও এনাম আহমেদ: মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ব্যবসায়িক সম্পর্ক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি গোয়েন্দা দল বিদেশে পাঠানো হয়েছে। জয়েন্ট ইন্টারোগেশন সেলের (জেআইসি) কাছে দেয়া বাবরের তথ্যানুযায়ী গত সোমবার ওই দলকে বিদেশে পাঠানো হয়। তারা ৭টি দেশে এ তদন্ত কার্যক্রম চালাবে।
জানা গেছে, জেআইসিতে লুৎফুজ্জামান বাবর দাউদ ইব্রাহিমের সঙ্গে একাধিক বৈঠকের কথা স্বীকার করেছেন। বাবরের ব্যক্তিগত সেলফোনের কললিস্টে দাউদ ইব্রাহিমের নম্বর পাওয়া গেছে। ওই নম্বরে দাউদ ইব্রাহিমের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছে।
এদিকে গোয়েন্দাদের কাছে বাবর বিশ্বের বিভিন্ন দেশে তার নামে-বেনামে একাধিক ব্যাংক একাউন্ট থাকার কথা স্বীকার করেছেন। এরইমধ্যে গোয়েন্দারা থাইল্যান্ডের একটি ব্যাংক একাউন্টে বাবরের নামে কোটি টাকা পেয়েছে। বিদেশের বিভিন্ন ব্যাংকে বাবরের নামে আরও কয়েকশ কোটি টাকা রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে।
জানা গেছে, লুৎফুজ্জামান বাবরের স্বীকারোক্তি অনুযায়ী, ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে তিনি যখন আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেন ঠিক তখনই তারেক রহমান তাকে হাওয়া ভবনে তলব করেন। তারেক রহমান তাকে স্পষ্ট জানিয়ে দেনÑ ওই মুহূর্তে জড়িতদের গ্রেফতার করা যাবে না। বাবর আরও বলেছেন, জামাল উদ্দিন হত্যাকান্ড ধামাচাপা দিতে প্রায় ৩০ কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তকারী কর্মকর্তারাও এই টাকার ভাগ পেয়েছেন।
সূত্র জানায়, গতকাল বাবরকে মূলত দাউদ ইব্রাহিম কানেকশনের বিষয়ে ব্যাপক জেরা করা হয়। বিদেশের মাটিতে দাউদ ইব্রাহিমের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছেÑ গোয়েন্দাদের এ প্রশ্নের জবাবে তিনি প্রথমে না সূচক জবাব দেন। তবে পরে এ কথা স্বীকার করেছেন। অস্ত্র, হেরোইনসহ বিভিন্ন চোরাচালানিতে দাউদের সঙ্গে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের সম্পর্ক ছিল বলে গোয়েন্দারা কিছু তথ্য প্রমাণ পেয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে কূটনৈতিক চ্যানেলে অবৈধ পণ্য আমদানির কথা স্বীকার করে তিনি বলেছেন, সেসময় ৬টি কন্টেইনার আটক হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন। এ কারণে গ্রেফতারের হাত থেকে তিনি রক্ষা পান। এছাড়া নিজেকে রক্ষায় তখন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে কাজে লাগানো হয়। সম্পাদনা: হাসিবুল ফারুক চৌধুরী

সুত্র:- আমাদের সময়
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×