কাগজ প্রতিবেদক : চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ জামাল উদ্দিন অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে চট্টগ্রামের সারোয়ার জামাল নিজামের কাছ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ৩ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এছাড়া খাদ্যসামগ্রীর আড়ালে ব্রিটেনে হেরোইন পাচারের ঘটনা ধামাচাপা দিতে বিডি ফুডসের মালিকের কাছ থেকেও তিনি কয়েক কোটি টাকা ঘুষ নিয়েছেন। এসব ঘুষের টাকার ভাগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড়ো ছেলে তারেক রহমান, তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুন ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মিলে ভাগবাটোয়ারা করেছেন। ট্রাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে লাগাতার জিজ্ঞাসাবাদে বাবর গোয়েন্দাদের এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে বাবর বলেছেন ২০০৩ সালের ২৪ জুলাই চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী জামাল উদ্দিনকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার ঘটনা নিয়ে তোলপাড় শুর" হলে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার নায়ক বিএনপি নেতা ও তৎকালীন সাংসদ সারোয়ার জামাল নিজাম ও তার ভাই মার"ফ নিজামকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকলে সারোয়ার জামাল নিজামকে তারেক রহমান হাওয়া ভবনে ডেকে পাঠান। সেখানে ১০ কোটি টাকা চাওয়া হলে সারোয়ার জামাল ৫ কোটি টাকা চুক্তিতে তা ৩ দফায় দেওয়ার প্রতিশ্র"তি দেন। প্রথম দফায় ২ কোটি এবং পরবর্তী সময়ে পাওয়া আরো ১ কোটি টাকা বাবর, তারেক, হারিছ চৌধুরী ভাগ করে নেন। এরপরই বাবর জামাল উদ্দিন অপহরণ ও হত্যার পর লাশ গুম করার ঘটনায় তদন্ত সংশ্লিষ্টদের সারোয়ার নিজাম এবং তার ভাই মার"ফ নিজামকে কোনোভাবেই বিরক্ত না করার নির্দেশ দেন।
জিজ্ঞসাবাদে বাবর বলেছেন, সারোয়ার জামাল নিজামের কাছ থেকে টাকা নেওয়ার পর প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ম্যানেজ করার দায়িত্ব নিয়েছিলেন তারেক রহমান। এজন্য জামাল উদ্দিনের পরিবারের সদস্যদের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ এমনকি গণমাধ্যমে নানা আকুতি জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
সূত্র আরো জানায়, টিএফআই সেলে গোয়েন্দাদের জেরার মুখে বাবর জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি সময়ে খাদ্যসামগ্রীর আড়ালে ব্রিটেনে হেরোইন পাচারের ঘটনা ধরা পড়লে বিডি ফুডসের মালিক তার শরণাপন্ন হন। তারেক রহমান ও মামুন বিডি ফুডসের চেয়ারম্যান বদর"দ্দোজা ও তার ছেলেকে বাঁচাতে তাদের কাছে ২০ কোটি টাকা দাবি করেন। এ নিয়ে বনিবনা না হওয়ায় কয়েকদিন পর বদর"দ্দোজা গ্রেপ্তার হন। এরপর কয়েক কোটি টাকা লেনদেনের পর বদর"দ্দোজা জামিনে মুক্তি পান এবং মামলার ফাইল চাপা পড়ে।
প্রসঙ্গত, গত ২৮ মে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারে পর বাবর দ্বিতীয় দফা ৪ দিনের রিমান্ডে টিএফআই সেলে রয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর তারিক ভাইয়া ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ অনুচ্চারিত উত্তর

জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।
সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন
আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!
এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।