সময়ের চোরাবালিতে জন্ম থেকে যে পা রাখা,
পথে চলতে সে পায়ে আনন্দ কিংবা বিষাদ ধুলোর অমলিন ছোয়া,
দিন গুলো কেটে যায়,
ভাবনা কিংবা নিরভাবনায় ..
অবেচেতন মনে ভাল
কিংবা মন্দ থাকা..
হঠাত মনে ভর করে কোন উদাসিনতা,
জানিনা তো !! জানি না...
কোন আধারে তুচ্ছ সুখের বারতা,
কোন আলোতে বিরহের দুঃখ খোজা,
আজ এই পথে দাড়িয়ে,
উদাসিনতায় নিজেকে হারিয়ে
নিজেকে প্রশ্ন করি .....
কি ভাবছো??
এক রাশ আধারে একা নিরবাসন ,
মনের দুয়ারটা বন্ধ করে,
দোর পাশে রই দাঁড়িয়...
যদি কার হয় আসা ভুল করে...!!
এক মুঠো বাতাস এসে ভাবনা গুলোকে উড়িয়ে দেয়...
কি যেন ভবাছিলাম!!
খুব দুখে হাসি,
খুব সুখে কান্নায় ভাসি,
এই আমাকে আমিই যেন বুঝি না,
দুক্ষবিলাসে সুখ খোজা...
তোমারো কি কখন হয় এমন?
নিজের কাছেই নিজেকে মনে হয় অবচেতন??
জানি হয়.............
কারণ একান্ত আমার আমি আর একান্ত তোমার তুমি যে ভিন্ন কিছু নয় !!!,
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


