নির্ঘুম রাত্রি,
নিস্তব্দ গরস্থানে, নীরবতা কাঁদতে নিশ্চুপে,
অশরীর তুমি, অগ্নিশিখা তোমার অবয়বে,
মন্ত্রে মন্ত্রে ডাকি তোমাকে,
অস্প্রিস তুমি, অস্পষ্ট আমার ইন্দ্রিয়জালে।
রক্তঅশ্রু রক্তিম নয়ন কণে,
অতৃপ্ত বারিধারা, ভেজা কাক বেশে তোমার পাশে থাকা,
শীতল অন্ধকারে নিহত কাকের আস্ফালন,
রক্তাক্ত গগনের কপালে ধূসর টিপ,
ছুয়ে দেয় তোমার কুন্তল মেঘের শিশির।
মৃত বাগিচা তোমার নিষিদ্ধ ঘরে,
মৃত স্রষ্টার অকেজো কালাম,
মৃত আত্মা করছি এখন কুফরি কালাম।
বিসর্জনে সর্বস্ব,
অপস্রষ্টার অগ্রগমন,
মৃত জনাকির অপবিত্র জসনাস্নান,
নিরেট অন্ধকারে,
অপস্রষ্টা আর আমার মুখমুখি অবস্থান,
রণক্ষেত্র রক্তাক্ত শ্মশান।
নিক্ষিপ্ত স্রষ্টা নরকে,
অপস্রষ্টা ফিরিয়ে দে আমার ভালবাসা,
অবচেতন তুমি, মৃত্যু দেবতার বাহুতে,
কুফরি-কালাম, ছিড়ে ফেললাম মৃত্যু দেবতার সব কয়টি ডানা,
মৃত্যু রইল মৃত্যু দেবতার উপহার,
মন্ত্রে মন্ত্রে ডাকি আবারো তোমাকে,
কুফরি-কালাম.....
আত্মা , দেহের সহবাস স্থান।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




